TRENDING:

SIR: সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি, বিভ্রান্তি নিমেষে দূর হবে

Last Updated:

SIR: ইতিমধ্যে পাঁচটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যাদের নাম বিচারাধীন ছিল তাদের মধ‍্যে কিছু নাম  সাপ্লিমেন্টারি লিস্টে উঠছে। তবে যাদের নাম বাদ চলে যাচ্ছে তাদের মধ্যে নানা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তি দূর করার প্রয়াস চালানো হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: ইতিমধ্যে পাঁচটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যাদের নাম বিচারাধীন ছিল তাদের বৈধ কাগজপত্র শুনানিতে দেখেছিল নির্বাচন কমিশনের আধিকারিক এবং কর্মীরা। সেই ভিত্তিতে সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠছে। তবে যাদের নাম বাদ চলে যাচ্ছে তাদের মধ্যে নানান বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তি দূর করার সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে।
advertisement

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম থাকছে না তারা ট্রাইবুনালে আবেদন করতে পারেন অথবা ১৫ দিনের মধ্যে অনলাইনে ৬ নম্বর ফর্ম ফিল-আপ করতে পারবেন। সরাসরি কোনও হার্ড কপি নেওয়া হচ্ছে না। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ৬ নম্বর ফর্ম মিলছে, সেখানে তা ফিল আপ করতে হবে। গত শনিবার রাতে বেরিয়েছে ভোটার তালিকার তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। তখন থেকেই চালু হয়ে গিয়েছে এসআইআর নিয়ে ট্রাইবুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই ট্রাইবুনালে আবেদন করা যাবে। সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইবুনালে। তবে আলিপুরদুয়ার জেলায় এখনো কোনও ট্রাইবুনাল সেন্টার খোলা হয়নি।

advertisement

আরও পড়ুনঃ ‘কীভাবে মারা গেল সকলের চোখের সামনে…’, রাহুলের মৃত্যুতে এবারে বিস্ফোরক শতাব্দী, চাইছেন তদন্ত

জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, যে সব জেলায় প্রথম দফায় নির্বাচন হবে সেইসব জেলায় নির্বাচনের তিনদিন আগে পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে। এক্ষেত্রে যাদের নাম ডিলিটেড হয়ে যাচ্ছে তারা অনলাইনে ৬ নম্বর ফর্মে আবেদন জানাতে পারবেন। এই আবেদনের দিনক্ষণ নিয়ম একটি বিভ্রান্তি ছড়িয়েছে, তবে সেগুলি গুজব বলে জানিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কারও নাম বা চলে গেলে তাকে ১৫ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। ট্রাইবুনালে যেতে হলে মানতে হবে কিছু নিয়ম।

advertisement

View More

আরও পড়ুনঃ তুলসীগাছের আশপাশে ভুলেও লাগাবেন না ‘৭’ গাছ! তুলসীর গোড়ায় নুন দিলেই হবে ম্যাজিক! জানুন অবশ্যই

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.go.in বা ecinet.eci.gov.in খুলে লগ ইন করতে হবে। ইলেক্টরে গেলেই প্রথমে চোখে পড়বে Register in Electoral Roll। সেখানে ক্লিক করলে নীচের দিকে আসবে Under Adjudication submit Appeal of Individual। সেখানে আবেদনকারীর- নাম, এপিক নম্বর, পিনকোড-সহ নির্ভুল ঠিকানা লিখতে হবে। ঠিকানার জন্য নির্দিষ্ট শব্দসংখ্যা বেঁধে দিয়েছে কমিশন। শব্দসংখ্যা কোনও মতেই ২৫০ ছাড়াবে না। এরপর- কেন আবেদন করছেন, তার কারণ জানাতে হবে ১০০০ শব্দের মধ্যে। একই ভাবে আবেদনের উদ্দেশ্য কী , ঠিক কী চাইছেন তাও জানাতে হবে। ৫০০ শব্দে লিখে। কোথাকার ভোটার, লিখতে হবে শেষে। সব পূরণ হয়ে গেলে Submit করতে হবে আবেদনপত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি
আরও দেখুন

অনলাইনে ৬ নম্বর ফর্ম ফিলআপ করবেন কিভাবে, জেনে নিন এনভিএসপি অর্থাৎ জাতীয় ভোটার পরিষেবা পোর্টালে গিয়ে ক্লিক করতে হবে। নতুন ভোটার হিসেবে নিবন্ধন করুন এই অপশনে যেতে হবে। এরপর ৬ নম্বর ফর্ম-এ আপনার ব্যক্তিগত বিবরণ দিতে হবে। পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এরপর ফর্মটি জমা করতে হবে অনলাইনে সাবমিট বটন ক্লিক করে। ট্রেকিংয়ের জন্য রেফারেন্স আইডি সংরক্ষণ করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
SIR: সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি, বিভ্রান্তি নিমেষে দূর হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল