
নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান এলাকার বিডিও অফিস পাড়ায় বাজ পড়ে অগ্নিকাণ্ড পোল্ট্রি ফার্মে। ঝড়-বৃষ্টির মধ্যে আচমকাই একটি বাজ পোল্ট্রি ফার্মের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মে, দাউদাউ করে জ্বলতে থাকে গোটা ফার্ম। স্থানীয় বাসিন্দা ও পোল্ট্রি ফার্মের মালিক সুজয় ঘোষ জানান, তার ফার্মে প্রায় তিন হাজার মুরগি ছিল। বজ্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ মুরগিই পুড়ে মারা যায়