‘এপ্রিল ফুল’ দিবসের জন্ম কোথায় এবং কীভাবে? কেন ১ এপ্রিল দিনটাকে ‘বোকা বানানোর’ দিন হিসেবে পালিত হয়, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
How did April Fools’ Day begin: কৌতুক এবং অট্টহাসিই হল এপ্রিল ফুল ডে-র মূল আচার। কিন্তু আপনি কি জানেন যে এই দিনটি কীভাবে এসেছিল? এই দিনটির উৎস সম্পর্কে জেনে নিন ৷
advertisement
1/5

ক্যালেন্ডারের পাতায় ১ এপ্রিল। এই বিশেষ দিনটি এলেই অনেকে বেজায় চাপে থাকেন, এই বুঝি তাকে কেউ বোকা বানিয়ে দিল! স্কুল, কলেজ, অফিস হোক বা বন্ধুদের আড্ডা, সারা বিশ্বে আজ শুধুই হাসি-ঠাট্টা আর প্র্যাঙ্ক। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কাউকে বোকা বানানোর জন্য কেন বছরের এই একটা দিনকেই বেছে নেওয়া হল? এর নেপথ্যে কি কারণ? জেনে নিন ‘এপ্রিল ফুল’-এর ইতিহাস ৷
advertisement
2/5
কিছু প্রচলিত তত্ত্ব অনুযায়ী, ‘এপ্রিল ফুলস ডে’-র জন্ম মধ্যযুগের ইংল্যান্ডে। আবার কেউ কেউ মনে করেন, এর মূলে রয়েছে আধুনিক ফ্রান্স। অন্য অনেকের মতে, এই দিনটির শিকড় প্রাচীন রোম বা অন্যান্য জায়গার বসন্তকালীন উৎসবের গভীরে প্রোথিত। এর উৎস নিয়ে অনেক বিতর্ক থাকলেও দিনটি এখনও সবার মধ্যে টিকে রয়েছে ৷
advertisement
3/5
ইংরেজ কবি জিওফ্রে চসার ১৩৯০ সালের দিকে প্রকাশিত তাঁর “দ্য নান’স প্রিস্ট’স টেল” কবিতায় একটি মোরগ এবং একটি শিয়ালের গল্প বলেন, যেখানে তারা একে অপরকে বোকা বানানোর চেষ্টা করে। কবিতাটিতে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনাটি ঘটেছিল মার্চ মাস শুরুর ৩২ দিন পর, হিসাব অনুযায়ী যা ১ এপ্রিল। তবে কিছু পণ্ডিত মনে করেন, মূল পাণ্ডুলিপিতে অনুলিখনের সময় হয়তো কোনও ভুল হয়েছিল, যা ইংল্যান্ডে এই উৎসবের উৎপত্তির দাবিকে কিছুটা দুর্বল করে দেয়।
advertisement
4/5
অধিকাংশ ঐতিহাসিকের মতে, এপ্রিল ফুল দিবসের সূচনা হয়েছিল ১৫৮২ সালে ফ্রান্সে। সেই সময় পোপ ত্রয়োদশ গ্রেগরি পুরনো জুলিয়ান ক্যালেন্ডার বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। আগে নতুন বছর শুরু হত ১ এপ্রিল। কিন্তু নতুন ক্যালেন্ডারে নববর্ষের দিন পিছিয়ে চলে যায় ১ জানুয়ারিতে। বিভ্রাটটা বাঁধল সেখানেই। সেই যুগে আজকের মত স্মার্টফোন বা ইন্টারনেটের দ্রুত খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল না। ফলে ফ্রান্সের বহু মানুষ জানতেই পারেননি যে নববর্ষের তারিখ বদলে গিয়েছে। অনেকে আবার খবর পেলেও পুরনো ঐতিহ্য ছাড়তে রাজি ছিলেন না। তাঁরা ১ এপ্রিলেই নতুন বছর উদযাপন করতে থাকেন। এই ‘অনাধুনিক’মানুষদের নিয়ে মজা করা শুরু করেন নতুন নিয়ম মানা একদল মানুষ। তাঁরা ১ এপ্রিলের উদযাপকদের পিঠে কাগজের মাছ সেঁটে দিতেন (যাকে ফরাসি ভাষায় বলা হয় ‘Poisson d’Avril’ বা এপ্রিল ফিশ) এবং তাঁদের নিয়ে হাসিঠাট্টা চলত। সেই থেকেই মূলত এই দিনটি ‘অল ফুলস ডে’ বা ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিতি পায়।
advertisement
5/5
তৃতীয় এবং জনপ্রিয় তত্ত্বটি হল ক্যালেন্ডার বা পঞ্জিকা পরিবর্তন। ১৫৬৪ সালে ফ্রান্সের তরুণ সম্রাট নবম চার্লস তাঁর রাজ্য সফরে বের হন এবং ১০০টির বেশি শহর পরিদর্শন করেন। ভ্রমণের সময় তিনি লক্ষ্য করেন, বিভিন্ন অঞ্চলে একেক সময় নতুন বছর শুরু হয় এবং উৎসবগুলো ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার মেনে চলে। তাই তিনি ‘এডিট অব রুসিলিয়ন’ জারি করেন, যা ঘোষণা করে যে ফরাসি নববর্ষ থেকে ১ জানুয়ারি পালিত হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‘এপ্রিল ফুল’ দিবসের জন্ম কোথায় এবং কীভাবে? কেন ১ এপ্রিল দিনটাকে ‘বোকা বানানোর’ দিন হিসেবে পালিত হয়, জেনে নিন