TRENDING:

IMD Weather Update: ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: ঝড়-বৃষ্টির পরিস্থিতি আগামী দুই থেকে তিন ঘণ্টায়। পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভিজবে কোন কোন জেলা? রইল ওয়েদার আপডেট...
advertisement
1/6
ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট
★বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের তিন জেলায়। ঝড়-বৃষ্টির পরিস্থিতি আগামী দুই থেকে তিন ঘণ্টায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/6
★উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
3/6
★দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
4/6
মার্চ মাস চলছে! গরম পড়েছে ঠিকই! কিন্তু কালবৈশাখী ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কল্যাণে সেই হাঁসফাঁস করা গরম এখনও নেই! কিন্তু সুখ বেশিদিনের নয়! আলিপুর আবহাওয়া দফতরের খবর বলছে, এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়বে বাংলা।
advertisement
5/6
★বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে।
advertisement
6/6
★কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে চরম গরম ও অস্বস্তি। স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা। শুক্রবার এবং শনিবার অস্বস্তির সতর্কতা আবহাওয়া দফতরের। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। বেশি পরিমাণে জল খাওয়ার পরামর্শ। সুতির জামাকাপড় পরা পরামর্শ। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে বাংলার ৬ জেলা, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল