TRENDING:

Congress: বালিগঞ্জে সোমেন পুত্র রোহনকে প্রার্থী করায় বিক্ষোভ, বিধান ভবনে রক্তারক্তি কাণ্ড! কংগ্রেসের কোন্দল চরমে

Last Updated:

রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস৷ তার পরেই রাজ্যের একাধিক জায়গায় প্রার্থীদের পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মী সমর্থকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রার্থী তালিকা ঘিরে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে৷ মাথা ফাটল কংগ্রেস কর্মীর৷ বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অধীর চৌধুরীর সমর্থনেও আওয়াজ উঠল৷ রাজ্যের একাধিক কেন্দ্রে এ দিন প্রার্থী বদলের দাবি তুলেছেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা৷
রণক্ষেত্র বিধান ভবন৷
রণক্ষেত্র বিধান ভবন৷
advertisement

এ দিন সকাল থেকেই কলকাতার এন্টালি এলাকায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভিড় করতে শুরু করেন বিভিন্ন কেন্দ্রের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী, সমর্থকরা৷

যে কেন্দ্রগুলিতে প্রার্থী বদলের দাবি তুলে এ দিন বিধান ভবনে বিক্ষোভ দেখানো হয়, তার মধ্যে অন্যতম বালিগঞ্জ৷ এই কেন্দ্রে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস৷ বালিগঞ্জ ছাড়াও দাসপুর, আমতার মতো বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তুলেও এ দিন কংগ্রেস অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই কেন্দ্রে বিক্ষুব্ধ কর্মীরা৷ তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে বহিরাগত এবং অযোগ্যদের টিকিট দেওয়া হয়েছে৷

advertisement

এর মধ্যে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী রোহন মিত্রকে বদলের দাবি তুলে বিক্ষোভের সময়ই পরিস্থিতি চরম আকার ধারণ করে৷ বালিগঞ্জ কেন্দ্রের বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সঙ্গে বিধান ভবনে হাজির কংগ্রেসেরই অন্য এক জল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়৷ সেই সংঘর্ষে মাথা ফাটে শেখ ফিরোজ নামে এক বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীর৷

বিকেলের দিকে ফের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুর্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা৷ অধীর চৌধুরী জিন্দাবাদ বলেও স্লোগান দিতে থাকেন তাঁরা৷ পাল্টা বিধানভবনের ভিতর থেকে একদল কর্মী বেরিয়ে এসে বিক্ষুব্ধদের মারধর করে বলে অভিযোগ৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ৷ বিধান ভবনের গেটও বন্ধ করে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তীর অবশ্য দাবি, কংগ্রেস জাতীয় দল৷ ফলে প্রার্থী নিয়ে অনেক জায়গায় বিক্ষোভ থাকবেই৷ তবে কাউকে মারধর করা হয়নি৷ শান্তিপূর্ণভাবে আলোচনার ভিত্তিতে সবকিছু ঠিক হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress: বালিগঞ্জে সোমেন পুত্র রোহনকে প্রার্থী করায় বিক্ষোভ, বিধান ভবনে রক্তারক্তি কাণ্ড! কংগ্রেসের কোন্দল চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল