TRENDING:

Supreme Court on SIR: বাংলায় SIR, বৈধ ভোটারের ওপর কোপ! 'অত্যন্ত পীড়াদায়ক, নির্মম' বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট!

Last Updated:

Supreme Court on SIR: রাজ্যে SIR বৈধ ভোটারে ওপর কোপকে 'অত্যন্ত পীড়াদায়ক নির্মম' পরিস্থিতির সঙ্গে তুলনা টানল সুপ্রিম কোর্ট। 'এক্সট্রিমলি অপ্রিসিভ সিচুয়েশন', মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজ্যে SIR বৈধ ভোটারে ওপর কোপকে ‘অত্যন্ত পীড়াদায়ক নির্মম’ পরিস্থিতির সঙ্গে তুলনা টানল সুপ্রিম কোর্ট। ‘বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বৈধ ভোটার কেন ভোট দিতে পারবেন না। আমরা কোনও কারণ দেখি না। আবার, অবৈধ ভোটারের নাম তালিকায় থাকার কোনও কারণ থাকতে পারে না’।
কী বলল সুপ্রিম কোর্ট?
কী বলল সুপ্রিম কোর্ট?
advertisement

আরও পড়ুন: কলকাতার আশপাশে সিইও দপ্তরের আশপাশে ১৬৩ ধারা সংশোধন করল প্রশাসন! অশান্তির আশঙ্কায় পদক্ষেপ

এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কমিশনের ঠিক করা কাট অফ দিনের মধ্যে ট্রাইবুনালের বিচারে বৈধ হয়ে ফেরা ভোটারেরা সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠলো এবং ভোট দিতে পারলেন।

আবার, ট্রাইবুনালের বিচারে বৈধ ভোটার হয়ে ফিরলেন কিন্তু কমিশনের কাট অফ ডেটের জন্য সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল না এবং ভোট দিতে পারলেন না। যারা ভোট দিতে পারলেন না ট্রাইবুনালের বিচারে বৈধ হওয়ার পরেও তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। ভোট দেওয়া ভোটার যদি ট্রাইবুনালে চ্যালেঞ্জ হয় এবং অবৈধ ঘোষিত হয়। তাহলে সেটা সঠিক হবে না।

advertisement

‘এক্সট্রিমলি অপ্রিসিভ সিচুয়েশন’, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর।

আরও পড়ুন: পিছিয়ে গেল ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার ইন্টারভিউ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা, খবর কমিশন সূত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ১৫২টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(এ) প্রকাশ করা হয়েছে গত কাল, অর্থাৎ সোমবারই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পালা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রথম দফার ১৫২ টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ১৫২টি আসনের চূড়ান্ত তালিকা তৈরি করে প্রকাশ করা হবে ৬ এপ্রিলই। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, ওই পর্বের প্রার্থীদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিলই। তাই ওই দিনই প্রকাশিত হবে ১৫২টি আসনের চূড়ান্ত ভোটার তালিকা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme Court on SIR: বাংলায় SIR, বৈধ ভোটারের ওপর কোপ! 'অত্যন্ত পীড়াদায়ক, নির্মম' বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল