TRENDING:

SIR: বৃহস্পতিবার শুরু হচ্ছে না SIR ট্রাইবুনাল... ফের অনিশ্চয়তার পথে বাদ হওয়া ভোটাররা!

Last Updated:

সুপ্রিম কোর্টে কমিশনের দেওয়া 'কথা' বাস্তবায়িত হচ্ছে না বৃহস্পতিবার। ফের চিন্তার ভাঁজ রাজ্যজুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৃহস্পতিবার শুরু হচ্ছে না SIR ট্রাইবুনাল
বৃহস্পতিবার শুরু হচ্ছে না SIR ট্রাইবুনাল
advertisement

বুধবার ১৯ ট্রাইবুনাল বিচারপতির সঙ্গে অনলাইন বৈঠক করে কমিশন। পরিকাঠামো নিয়ে আলোচনা হয় বৈঠকে।  প্রসঙ্গত, কাজ শুরু করার অসম্পূর্ণ পরিকাঠামোয় সরব অনেক বিচারপতি। রাজ্যে SIR বৈধ ভোটারে ওপর কোপকে ‘অত্যন্ত পীড়াদায়ক নির্মম’ পরিস্থিতির সঙ্গে তুলনা টানল সুপ্রিম কোর্ট। ‘বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বৈধ ভোটার কেন ভোট দিতে পারবেন না। আমরা কোনও কারণ দেখি না। আবার, অবৈধ ভোটারের নাম তালিকায় থাকার কোনও কারণ থাকতে পারে না’।

advertisement

আরও পড়ুন: কলকাতার আশপাশে সিইও দপ্তরের আশপাশে ১৬৩ ধারা সংশোধন করল প্রশাসন! অশান্তির আশঙ্কায় পদক্ষেপ

এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কমিশনের ঠিক করা কাট অফ দিনের মধ্যে ট্রাইবুনালের বিচারে বৈধ হয়ে ফেরা ভোটারেরা সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠলো এবং ভোট দিতে পারলেন।

এদিকে চালু হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল এসআইআর নিয়ে ট্রাইবুনাল গঠন করার। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। আপনার নাম যদি না ওঠে, আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, অনলাইন ট্রাইবুনালে আবেদন করবেন কী ভাবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.go.in খুলে লগইন করতে হবে। Register in Electoral Roll. -এ ক্লিক করলে নীচের দিকে আসবে Under Adjudication submit Appeal of Individual. সেখানে নাম, এপিক নম্বর, নির্ভুল ঠিকানা লিখতে হবে। দিতে হবে পিনকোড। ঠিকানার জন্য নির্দিষ্ট শব্দসংখ্যা বেঁধে দিয়েছে কমিশন। দেখবেন শব্দসংখ্যা যেন ২৫০ না ছাড়ায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: বৃহস্পতিবার শুরু হচ্ছে না SIR ট্রাইবুনাল... ফের অনিশ্চয়তার পথে বাদ হওয়া ভোটাররা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল