Weather Update: কাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! ৬ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, কবে ফের বৃষ্টি?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার গরম বিপুল বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, কবে মিলবে স্বস্তি?
advertisement
1/5

শনিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি। সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। কলকাতাতেও অস্বস্তি সূচক বাড়বে। শুক্র ও শনি চরম গরম দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের কিছু জেলায় দাবদাহের মত পরিস্থিতি। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/5
★কাল হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে চরম গরম ও অস্বস্তি।
advertisement
3/5
স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা। শুক্রবার এবং শনিবার অস্বস্তির সতর্কতা আবহাওয়া দপ্তরের। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। বেশি পরিমাণে জল খাওয়ার পরামর্শ। সুতির জামাকাপড় পরা পরামর্শ।
advertisement
4/5
★উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা শনিবার পর্যন্ত দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কিছুটা গরম ও অস্বস্তি বাড়তে পারে দু-এক জেলায়। রবিবার ফের বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/5
★দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। তবে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া আগামী কয়েক দিন। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে।। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।