advertisement

Siliguri Bus Crisis: ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে

Last Updated:

Siliguri Bus Shortage: ভোটের কাজে বাস তুলে নেওয়ায় শিলিগুড়িতে বাড়ছে যাত্রী দুর্ভোগ। NBSTC বাস কমে যাওয়ায় কোচবিহার, রায়গঞ্জ-সহ একাধিক রুটে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে

+
এনবিএসটিসি

এনবিএসটিসি বাস

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ভোরের আলো ফুটতেই শিলিগুড়ির বাসস্ট্যান্ডে জমতে শুরু করে ভিড়। অফিসযাত্রী, ছাত্রছাত্রী, ছোট ব্যবসায়ী সবাই দাঁড়িয়ে থাকে একটাই আশায়, কখন আসবে বাস। কিন্তু এখন দিনপ্রতিদিন দৃশ্যটা ভিন্ন হয়ে যাচ্ছে। ভিড় আছে, অপেক্ষা আছে, শুধু বাসটাই যেন কমে যাচ্ছে।
কারণটা এখন সবারই জানা। ২৩ এপ্রিলের ভোট যত এগোচ্ছে, ততই কমছে রাস্তায় বাসের সংখ্যা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ NBSTC-র বাস একের পর এক তুলে নেওয়া হচ্ছে ভোটের কাজে আধা-সেনা আর ভোটকর্মীদের যাতায়াতের জন্য।
আরও পড়ুন: বেঙ্গল সাফারিতে আসছে শীলার ‘সতীন’! বাঘেদের ভবিষ্যৎ বদলাতে নতুন পরিকল্পনা কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের
যেখানে আগে নিয়মিত বাস মিলত, এখন সেখানে দীর্ঘ অপেক্ষা। বিশেষ করে শিলিগুড়ি থেকে কোচবিহার, ইসলামপুর, রায়গঞ্জ, বালুরঘাটের মতো ব্যস্ত রুটগুলোতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
advertisement
advertisement
এই পরিস্থিতি নিয়ে ডিপোর ইনচার্জ নাথুনি ঠাকুর জানিয়েছেন, বর্তমানে মোট শিলিগুড়ি ডিপোতে ১৩৮ টি বাস রয়েছে যার মধ্যে ৩০ টি বাস রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়েছে। ১০৮ টি বাস অন রুট রয়েছে। যার মধ্যে ৪০ টি বাস নির্বাচন কমিশন চেয়েছে অর্থাৎ আগামী দিনে মাত্র ৬৮ টি বাস চলাচল করবে। ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে।
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নিস্তার নেই, তারপরে লাফিয়ে বদলাবে আবহাওয়ার ভোল, শনশন করে হাওয়া, সঙ্গী বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি
সবমিলিয়ে ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে, কিন্তু সেই প্রস্তুতির চাপ যেন এসে পড়েছে সাধারণ মানুষের কাঁধে। রাস্তায় বাসের চাকা ঘুরছে ঠিকই, কিন্তু যাত্রীদের সময় যেন থমকে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Siliguri Bus Crisis: ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement