Rahul Arunoday Banerjee: 'আমার দাদাকে নিয়ে....' ফেসবুক পোস্টে কী লিখলেন রাহুলের সর্বক্ষণের সঙ্গী, তাঁর ড্রাইভার প্রিয় বাবলুদা... পড়লে চোখ ভিজবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের সময় জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়।
কলকাতা: রাহুলের রথের সারথি ছিলেন তিনিই। ছিলেন দাদা অন্তপ্রাণ। সেই দাদার চলে যাওয়া নিজের চোখে দেখেছেন। দেখেছেন, সমাজমাধ্যমে কাদা ছোড়াছুড়ি। এবার আর চুপ থাকলেন না। মুখ খুললেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয়ের গাড়ির ড্রাইভার বাবলু দাস। লিখলেন, ‘আমার দাদাকে নিয়ে কেউ কোনও খেলা করবেন না প্লিজ। আমার দাদা কারও কোনও ক্ষতি করেনি।’
advertisement
কলকাতার কাছাকাছি কোথাও শ্যুটিং থাকলে রাহুলের সঙ্গেই থাকতেন গাড়িচালক বাবলু দাস৷ চোখের সামনে অভিনেতার এই মর্মান্তিক পরিণতি যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বাবলু৷ সোমবার তমলুক হাসপাতালে তিনি জানান, রবিবার ভোর থেকেই তালসারির সমুদ্র সৈকতে জনপ্রিয় ওই বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু হয়৷ বিকেল দিকে যে সময় দুর্ঘটনা ঘটে তখন শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে৷ বাবলু কথায়, শ্যুটিং প্রায় শেষ হয়ে এসেছিল৷ ওটাই শেষ দৃশ্য ছিল৷ অভিনেতার গাড়ির চালক জানিয়েছেন, জল থেকে উদ্ধারের পর অভিনেতার মুখ দিয়ে জল বের করার চেষ্টাও করা হয়৷ বাবলু বলেন, ‘দাদাকে জল থেকে তোলার পর সমুদ্রে পাড়ে নিয়ে এসে শরীরে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টাও হয়েছিল৷ কিছুটা জলও বেরোয়৷ তখনও নিঃশ্বাস চলছিল৷ কিন্তু হাসপাতালে যখন নিয়ে আসা হল, তখন সব শেষ৷’
advertisement
২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই গ্যারাজের দৃশ্য গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 7:14 PM IST









