advertisement

Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা

Last Updated:

Mamata Banerjee on Lakshmir Bhandar: জনসভা থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার কথা তাঁর মাথায় এসেছিল৷ এসআইআর নিয়ে ফের বিজেপিকে দোপ দাগলেন মমতা

News18
News18
মুর্শিদাবাদ: বুধবার নির্বাচনী প্রচারে বীরভূম, মুর্শিদাবাদ-সহ তিন জায়গায় জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনীতির ময়দানে তৃণমূলের অন্যতম তুরুপের তাস ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প৷ মুর্শিদাবাদের বড়ঞার জনসভা থেকেই তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায় এসেছিল৷
মমতা বলেন, ‘‘নোটবন্দির সময় বিরোধিতা করেছিলাম। বলেছিলাম, এতে মানুষের ক্ষতি হবে। আমার কাছে সেই সময় একদিন অভিষেকের মা ছুটে এল। ও আমার কাছে থাকে। আমাকে বলল, ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে?’ আমি বললাম কেন? ও বলল, ‘সব টাকা তো জমা করে দিতে হবে। এ টাকা তো চলবে না। তা হলে আমি বাজার করব কী করে? মা-বোনেদের দুঃসময়ের পুঁজি কেড়ে নেওয়া হয়েছে। একটি মেয়ে সে বেঙ্গালুরুতে থাকে। তার বাড়ির একজন আমাদের কাছে থাকে। সে-ও বলেছিল, ১০০টা টাকা দেবে। আমি সে দিন ঠিক করেছিলাম লক্ষ্মীর ভান্ডার।’’
advertisement
advertisement
তাঁর নিজেরও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার৷ এদিন মমতা জানালেন, ‘‘আমার নিজেরও লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে পাঁচ টাকা, দশ টাকা জমা করি। কালীপুজোর সময় একটা কিছু মাকে দিই। আমরা ধর্মের নাম করে হানাহানির কথা বলি না। তুমি চুপি চুপি ছুপারুস্তমের মতো লোক ঢোকাও নিজের স্বার্থে। আমার পরিবারেরও দু’-এক জনের নাম বাদ গিয়েছিল। এখন উঠেছে। ওরা ভাবছে, এ ভাবে সরকার নিয়ে নেবে? এত সহজ? পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়। বলেছে মেয়েদের পরীক্ষা করে দেখা হবে। চেক করা হবে। আমি বললাম, বাংলা কিন্ত অন্যরকম। মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে কোনও রকম অসম্মান করো, তারা কিন্তু মুখ বুজে থাকবে না। প্রতিবাদ করবে।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement