Rahul Arunoday Banerjee: 'কীভাবে মারা গেল সকলের চোখের সামনে...!', রাহুলের মৃত্যুতে এবারে বিস্ফোরক শতাব্দী, চাইছেন তদন্ত
- Reported by:Madhab Das
- local18
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rahul Arunoday Banerjee: রাহুল অরুণোদয়ের অকাল প্রয়াণে নানারকম গল্প দেখে এবার তদন্তের উপর জোর দিতে দেখা গেল শতাব্দী রায়কে। পাশাপাশি বামেদেরও নাম না করে খোঁচা দেন।
তালসারিঃ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে নেমে ডুবে মৃত্যু হয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবারের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে চলচ্চিত্র জগতের পাশাপাশি ভেঙে পড়তে দেখা যায় অনুরাগীদের। এমন দুর্ঘটনা কীভাবে ঘটল? কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে, আর তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশ অন্ততপক্ষে ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, আকস্মিক মৃত্যুর কারণ খুঁজতে।
অভিনেতার আকস্মিক মৃত্যুতে যখন শোকের আবহ চারদিকে, তখন ফের বেশ কিছু ঘটনা একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে। আর সেই সকল ঘটনা নিয়েই এবার বীরভূমে এসে মুখ খুললেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। বীরভূমে মঙ্গলবার দেবের আসার কথা ছিল রাজনৈতিক প্রচারের জন্য। কিন্তু তিনি আবহাওয়া খারাপ থাকায় আসতে পারেননি। আর সেখানেই শতাব্দী রায়কে রাহুল অরুণোদয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি তদন্ত করে আসল সত্য বের করা দরকার বলে দাবি করেছেন।
advertisement
আরও পড়ুনঃ তুলসীগাছের আশপাশে ভুলেও লাগাবেন না ‘৭’ গাছ! তুলসীর গোড়ায় নুন দিলেই হবে ম্যাজিক! জানুন অবশ্যই
advertisement
পাশাপাশি রাহুল অরুণোদয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিস্থিতির মাঝেই বামেদের স্লোগান নিয়ে শতাব্দী রায় জানান, “আমার মনে হয় কোনও মানুষের মৃত্যুর পর স্লোগান দিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই যে সে কোন দল করত। করতেই পারে কোনও একটা দল।” পাশাপাশি তিনি ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন, “নানা রকম মতামত দেখা যাচ্ছে। ঠিক কী ঘটনা ঘটেছে? ইউনিটেরই তিনজন লোক তিন রকম কথা বলছেন? সেক্ষেত্রে তদন্ত যদি চাই তাহলে দরকার। আসল সত্য জানা দরকার কীভাবে মৃত্যু হল? এত বড় একটা মানুষ, এত ভাল ইয়ং একটা ছেলে কীভাবে মারা গেল সবার চোখের সামনে? সবাই আলাদা আলাদা গল্প বলছে। সেটাই জানা দরকার আসল সত্যটা কী।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Apr 01, 2026 1:46 PM IST









