advertisement

Iran War: কাতার, আরব আমিরাতে ভয়াবহ হামলা ইরানের! আমেরিকা-ইজরায়েলকে জবাব দিতে যা করল ইরান, ভুগবে সারা বিশ্ব

Last Updated:

Iran War: নিজের দেশের হামলার জন্য এবার কাতার, আরব আমিরাতে পাল্টা হামলা চালাল ইরান। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কী করল ইরান জানেন?
কী করল ইরান জানেন?
দোহা: কাতারের প্রতিরক্ষা মন্ত্রক তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা ২১ জন ক্রুকে কোনো আঘাত ছাড়াই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সকালে এক বিবৃতিতে মন্ত্রক জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের সশস্ত্র বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দেয়। তবে তৃতীয়টি ‘কাতার এনার্জি’র ভাড়া করা একটি তেলবাহী জাহাজে আঘাত হানে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে মন্ত্রক বলেছে, ‘তেলবাহী জাহাজটি থেকে ২১ জন ক্রুকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।’ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার আল-রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
advertisement
advertisement
ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
advertisement
সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনও তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
advertisement
জনসাধারণকে সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট বা সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় ‘ইরান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট’ বা সর্বশেষ তথ্য দেবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: কাতার, আরব আমিরাতে ভয়াবহ হামলা ইরানের! আমেরিকা-ইজরায়েলকে জবাব দিতে যা করল ইরান, ভুগবে সারা বিশ্ব
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement