নির্দেশে জানানো হয়েছে, ১৩ নম্বর স্ট্র্যান্ড রোড, ফেয়ারলি প্লেসে অবস্থিত দপ্তরের এলাকায় জনশৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা থাকায় আগে যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, তা আংশিকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের সম্পূর্ণ অংশ—ফুটপাত-সহ—কোয়েলা ঘাটা ক্রসিং থেকে কিরণ শঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত এলাকা নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনশান্তি বজায় রাখা ও দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট
প্রসঙ্গত, ৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা, খবর কমিশন সূত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ১৫২টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(এ) প্রকাশ করা হয়েছে গত কাল, অর্থাৎ সোমবারই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পালা।
আরও পড়ুন: এপ্রিলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দেশের অধিকাংশ জায়গায়! বিরাট পূর্বাভাস
প্রথম দফার ১৫২ টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ১৫২টি আসনের চূড়ান্ত তালিকা তৈরি করে প্রকাশ করা হবে ৬ এপ্রিলই। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, ওই পর্বের প্রার্থীদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিলই। তাই ওই দিনই প্রকাশিত হবে ১৫২টি আসনের চূড়ান্ত ভোটার তালিকা।
