আরও পড়ুনঃ যুদ্ধে ‘পুড়ছে’ কন্ডোমও! কাঁচামালের সংকটে চাপে ৮,০০০ কোটি টাকার বাজার! যৌনতাও এবার নতুন বিপদে?
কংগ্রেসের গড় ফিরে পেতে মরিয়া এবার হাত শিবির। পেশায় চোখের চিকিৎসক আর তিনি এবার রাজনীতির ময়দানে আসলেন। এবছর প্রথম তাকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস শিবির ।একটা সময় কান্দি ছিল কংগ্রেসের গড়। আর সেই গড় পুনরুদ্ধার করতে মাঠে নামলেন ডাক্তার শামীম রাণা। ভোটের বৈতরণী অতিক্রম করতে গোকর্ণ বাসস্ট্যান্ড এলাকায় কংগ্রেস হাত চিহ্ন হাতে ভোটের নির্বাচনী প্রচার করলেন কান্দি বিধানসভার কংগ্রেসের প্রার্থী ডাঃ শামিম রাণা ।তার উপরেই আস্থা রাখে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে ঝড় তুলতে দেখা যায় ।দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনা করেন ডাঃ শামিম রাণা ।
advertisement
একটা সময় কান্দিতে কংগ্রেসের বিধায়ক ছিলেন প্রয়াত রাজাবাবু অতিশ চন্দ্র সিংহ। ১৯৭১, ১৯৭২, ১৯৭৭, ১৯৮২, ১৯৯১ ও ২০০১ সালে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন অতিশ বাবু। ২০০৬ সালে অতিশ চন্দ্র সিংহের বিরুদ্ধে অপূর্ব সরকার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে অতিশ চন্দ্র সিংহ কে পরাজিত করেন। বিধায়ক হন অপূর্ব সরকার। পরবর্তীতে অতিশ চন্দ্র সিংহ দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন। ২০১০ সালে তার প্রয়াণ ঘটে অতিশ চন্দ্র সিংহের। কিন্তু ২০১১, ২০১৬ সালে কংগ্রেসের দলীয় প্রতিকে কান্দি বিধানসভাতে জয়ী হন অপূর্ব সরকার।২০২১ অপূর্ব সরকার তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে এবছর ডাক্তার শামিম রাণা কে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস দল। যদিও শামিম রাণা জানিয়েছেন, আমাকে প্রার্থী করছে। আমি চেষ্টা করব দল যা নির্দেশ দেবে তাই কাজ করব। মানুষের কাছে যাচ্ছি ভোট প্রার্থনা করছি।





