advertisement

West Bengal Assembly Elections 2026: কোচবিহারে হুলুস্থূল কাণ্ড! তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করলেন দেব, সুপারস্টারকে দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:
West Bengal Assembly Elections 2026: কোচবিহার চান্দামারিতে সকাল থেকেই ছিল জনগণের উপচে পড়া ভিড়। সকাল ন'টা থেকে দেখা যায় এলাকায় জড়ো হচ্ছেন আমজনতা। শুধু এলাকাবাসীরাই নয় কোচবিহারের দূর দুরান্ত থেকে মানুষ এসেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবকে দেখতে।
1/5
কোচবিহার, অনন্যা দে: কোচবিহার চান্দামারিতে সকাল থেকেই ছিল জনগণের উপচে পড়া ভিড়। সকাল ন'টা থেকে দেখা যায় এলাকায় জড়ো হচ্ছেন আমজনতা। শুধু এলাকাবাসীরাই নয় কোচবিহারের দূর দুরান্ত থেকে মানুষ এসেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবকে দেখতে।
কোচবিহার, অনন্যা দে: কোচবিহার চান্দামারিতে সকাল থেকেই ছিল জনগণের উপচে পড়া ভিড়। সকাল ন'টা থেকে দেখা যায় এলাকায় জড়ো হচ্ছেন আমজনতা। শুধু এলাকাবাসীরাই নয় কোচবিহারের দূর-দূরান্ত থেকে মানুষ এসেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবকে দেখতে।
advertisement
2/5
কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে সোমবার দুপুরে রোড শো করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। চান্দামারির তিন কিলোমিটার পথে হয় রোড শো।সুসজ্জিত গাড়িতে ওঠেন সুপারস্টার দেব। তাঁর সামনের গাড়িতে ছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।

3/5
দেবের রোড শো চালু হওয়ার পর থেকে জনগণের ভিড় আরও উপচে পড়ে। তাকে একবার ছুঁয়ে দেখার জন্য হাত বাড়াতে থাকেন আমজনতা। কোচবিহারের চান্দামারি এলাকায় সুপারস্টার দেব আসতে পারেন তা ভাবনার বাইরে ছিল এলাকাবাসীদের।

4/5
কোচবিহার দক্ষিণে ভোট প্রচারে দারুণ চমক রাখলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। বিধানসভা নির্বাচনে ভোট প্রচার করতে এই প্রথম কোনও হেভিওয়েট তৃণমূলের নেতা তথা অভিনেতা আসলেন কোচবিহারে। রোড শো এ এত মানুষের ভিড় দেখে আপ্লুত অভিনেতা দেব।
কোচবিহার দক্ষিণে ভোট প্রচারে দারুণ চমক রাখলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। বিধানসভা নির্বাচনে ভোট প্রচার করতে এই প্রথম কোনও হেভিওয়েট তৃণমূলের নেতা তথা অভিনেতা আসলেন কোচবিহারে। রোড শো-এ এত মানুষের ভিড় দেখে আপ্লুত অভিনেতা দেব।
advertisement
5/5
কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক জানান,
কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক জানান ,'সুপারস্টার দেব এখানে আসতে রাজি হয়েছেন, তার জন্য আমরা ধন্য। বিধানসভা এলাকার মানুষের মনের চাহিদা বুঝে কাউকে আনতে পেরেছি এটা আমার কাছে বড় পাওনা। মানুষ সব সময় আমাদের সঙ্গে আছেন, তা আজ আবার প্রমাণ পেলাম।'
advertisement
advertisement
advertisement