Rahul Arunoday Banerjee Death Update: 'চিৎকার করে সবাই বারণ করেছিল...', রাহুল-শ্বেতাকে উদ্ধার করেছিলেন, কী বর্ণনা দিলেন তালসারির সেই মৎস্যজীবী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সোমবার সকালে অভিনেতা রাহুলের গাড়ি চালকও দাবি করেছিলেন, উদ্ধারের পরেও নিঃশ্বাস নিচ্ছিলেন অভিনেতা৷ কিন্তু দিঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর৷
পঙ্কজ দাশরথী, দিঘা: বার বার বারণ করা হয়েছিল৷ তার পরেও গভীর জলের দিকেই কোনওভাবে এগিয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র৷ দুর্ঘটনার পর যে মৎস্যজীবী প্রথম রাহুল এবং শ্বেতাকে উদ্ধার করেছিলেন, সেই ভগীরথ জানা এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন৷ যদিও প্রয়াত অভিনেতার গাড়ির চালকের মতো তিনিও দাবি করেছেন, জল থেকে উদ্ধারের পরেও বেঁচে ছিলেন রাহুল৷
ভগীরথ জানা নামে ওই মৎস্যজীবী জানিয়েছেন, আমাদের বলা হয়েছিল শ্যুটিংয়ের সময় কাছাকাছি থাকতে, খেয়াল রাখতে৷ প্রথমে অল্প জলের মধ্যেই শ্যুটিং চলছিল৷ কিন্তু বিকেলের দিকে জোয়ারের কারণে জল বাড়ছিল৷ আবহাওয়াও খারাপ হচ্ছিল৷ যাঁরা শ্যুটিং করছিলেন, তাঁরাও চিৎকার করে ওদেরকে (রাহুল এবং শ্বেতা) বেশি ভিতরে যেতে বারণ করছিলেন৷ কিন্ত ওনারা কোনও কারণে হয়তো শুনতে পাননি৷ এর পর আচমকাই জলের গভীরতা বেশি থাকায় ওঁরা পড়ে যান৷ প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি৷
advertisement
ভগীরথ জানা নামে ওই যুবকের আরও দাবি, রাহুল এবং শ্বেতা জলে ডুবে গিয়েছেন বুঝতে পেরেই তিনি নৌকা নিয়ে এগিয়ে যান৷ ভগীরথের কথায়, জলে পড়ে গিয়ে ওঁরা দু জন চিৎকার করছিলেন৷ এ দিক থেকে যাঁরা সমুদ্রে পাড়ে ছিলেন তাঁরাও চিৎকার করতে শুরু করেন৷ তখনই আমি নৌকা নিয়ে এগিয়ে যাই৷ প্রথমে আমি ওই দিদিমণির দিকেই দড়ি ছুড়ে দিয়েছিলাম৷ দিদি দড়ি ধরে ফেলেছিলেন৷ তার পর সাঁতার কেটে গিয়ে ওনাকে (রাহুলকে) টেনে টেনে জেটির
advertisement
advertisement
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও দাবি করা হয়েছে, তাঁর ফুসফুসে প্রচুর পরিমাণে নোনা জল পাওয়া যায়৷ সেই নোনা জলের পরিমাণ এতটাই ছিল যে ফুলে গিয়ে ফুসফুসের আকার প্রায় দ্বিগুন হয়ে গিয়েছিল৷ রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে খাদ্যনালী ও পাকস্থলীতেও বালি ও নোনা জল মিলেছে। সেটার পরিমাণটাও ছিল অনেকটাই ৷ সাধারণত দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকলেই এমনটা ঘটা সম্ভব বলে মত দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা৷ ফলে রাহুল জলে ডুবে যাওয়ার কতক্ষণের মধ্যে তাঁকে উদ্ধার করা হয়েছিল, তা নিয়ে সংশয় থাকছেই৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 6:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Rahul Arunoday Banerjee Death Update: 'চিৎকার করে সবাই বারণ করেছিল...', রাহুল-শ্বেতাকে উদ্ধার করেছিলেন, কী বর্ণনা দিলেন তালসারির সেই মৎস্যজীবী?









