advertisement

Red Panda: ভ্রমণপিপাসুদের জন্য বিরাট খুশির খবর! আসছে রেড পান্ডা ফেস্টিভ্যাল! দার্জিলিংয়ের কোথায় হবে? জানুন

Last Updated:
Red Panda: Red Panda Festival ঘিরে পর্যটকদের জন্য সুখবর, ৩ থেকে ৬ এপ্রিল Kalapokhari-তে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ উৎসব। ট্রেকিং, পাহাড়ি সংস্কৃতি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে আয়োজিত এই ফেস্টিভ্যাল উত্তর ও পূর্ব নেপালের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে। Red Panda সংরক্ষণ, ইকো ট্যুরিজম এবং ভারত-নেপাল ‘পিপল টু পিপল কানেক্ট’ জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
1/5
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পর্যটকদের জন্য সুখবর, ফের অনুষ্ঠিত হতে চলেছে রেড পান্ডা ফেস্টিভ্যাল। উত্তর ও পূর্ব নেপালের পাহাড়ি অঞ্চলে পর্যটনের দিগন্ত খুলে দিতে তৃতীয়বারের জন্য আগামী ৩-৬ এপ্রিল নেপালের ইলাম জেলার কালাপোখরিতে আয়োজিত হতে চলেছে এই ফেস্টিভ্যাল। যেখানে থাকছে পাহাড়ি ট্রেকিং, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার বার্তা।

2/5
*মূলত এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ বিভিন্ন নতুন ও পুরনো ট্রেকিং রুটে হাঁটার অভিজ্ঞতা। পাশাপাশি কালাপোখরি থেকে মাবু, কাইয়াকাট্টা এবং চিন্তাপু পর্যন্ত ট্রেকিং ট্রেল চালু ও পরিদর্শনের সুযোগ থাকবে। যার মাধ্যমে পর্যটকদের কাছে এই অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

3/5
*এই ফেস্টিভ্যাল শুধু ভ্রমণ নয়, মূল লক্ষ্য প্রকৃতি সংরক্ষণ। বিশেষ করে লাল পান্ডা, যা প্রায় বিলুপ্ত তার আবাসস্থল রক্ষা এবং পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করাই প্রধান উদ্দেশ্য। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে উচ্চভূমি পর্যন্ত বিভিন্ন বন্যপ্রাণীর আবাসকে একসঙ্গে যুক্ত করে একটি টেকসই ইকো ট্যুরিজম সার্কিট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

4/5
*'পিপল টু পিপল কানেক্ট' যা ভারত ও নেপালের সীমান্তবর্তী অঞ্চল গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে এই ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেহেতু শিলিগুড়িতে পূর্ব নেপালের পর্যটনের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ধরা হয়, যে কারণে এই উৎসব দুই দেশের পর্যটন শিল্পকেও আরও বেশি করে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

5/5
*সবমিলিয়ে 'রেড পান্ডা ফেস্টিভ্যাল' দুই দেশের জন্য শুধু একটি উৎসব নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি ও পর্যটনের এক নতুন দিগন্ত, যা ভ্রমণপিপাসু মানুষকে একদিকে আকর্ষণ করবে, তেমনই পরিবেশ সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেবে দূর-দূরান্ত।