advertisement

Valentine's Day Special: ভ্যালেন্টাইন্স ডে-তে দিন এই ডাচ গোলাপ, ১০ দিন পরও থাকবে সতেজ ও সুগন্ধ

Last Updated:

Valentine's Day Special: কথায় আছে পুরনো চাল, ভাতে বাড়ে। সেরকমই একটি অথবা এক ডজন গোলাপ ভালবাসা আরও বাড়িয়ে তোলে। ভ্যালেন্টাইন্স ডে-তে ভালবাসার মানুষকে যত দামি উপহার দেওয়া হক না কেন, গোলাপের উপস্থিতি সেখানে আলাদামাত্রা যোগ করে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আলিপুরদুয়ারে ফুলের বাজার গুলিতে লক্ষ্য করা যাচ্ছে ডাচ গোলাপ।

+
গোলাপ

গোলাপ

আলিপুরদুয়ার, অনন্যা দে: কথায় আছে পুরনো চাল, ভাতে বাড়ে। সেরকমই একটি অথবা এক ডজন গোলাপ ভালবাসা আরও বাড়িয়ে তোলে। ভ্যালেন্টাইন্স ডে-তে ভালবাসার মানুষকে যত দামি উপহার দেওয়া হক না কেন, গোলাপের উপস্থিতি সেখানে আলাদামাত্রা যোগ করে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আলিপুরদুয়ারে ফুলের বাজার গুলিতে লক্ষ্য করা যাচ্ছে ডাচ গোলাপ।
এই ডাচ গোলাপ ভালবাসার দিনের কথা মনে করিয়ে রাখবে পরবর্তী দশ দিন। ফুলের বাজারগুলিতে গেলেই দেখা যাচ্ছে গোলাপি, পিচ, লাল রঙের ডাচ গোলাপ দিয়ে ছেয়ে রয়েছে বাজার। ডাচ গোলাপ  অত্যন্ত আকর্ষণীয়, বড় আকারের এবং ঘন পাপড়িযুক্ত হয়। ডাচ গোলাপের লাল রঙের তাজমহল প্রজাতিটি  সবচেয়ে জনপ্রিয়। এদের পাপড়িগুলি কিছুটা এলোমেলো বা ঢেউখেলানো প্রকৃতির হয়। যা একে একটি রাজকীয় ও সতেজ রূপ দেয়। আলিপুরদুয়ার জেলার ফুল বাজারগুলিতে এই প্রথম নিয়ে আসা হয়েছে ডাচ গোলাপ। একটি ডাচ গোলাপ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ২০ টি ডাচ গোলাপ দিয়ে ফুলের তোড়া বানিয়ে দিচ্ছেন ফুল ব্যবসায়ীরা। দাম নিচ্ছেন হাজার টাকা।
advertisement
আরও পড়ুন- ‘নগ্ন হয়ে সমুদ্রের পাড়ে ধ্যান, ওশোর কাছে সারাক্ষণ…!’ সন্ন্যাস বিনোদের গোপন রহস্য ফাঁস করলেন স্ত্রী, জানলে আঁতকে উঠবেন
ফুল ব্যবসায়ীদের কথায়, অন্যান্য গোলাপের পাঁপড়ি আলগা হয়ে যায় একদিন যেতে না যেতেই। কিন্তু ডাচ গোলাপ ১০ দিন পর্যন্ত থেকে যায়। শুধু যে পাত্রে ডাচ গোলাপ রাখা হচ্ছে সেই পাত্রের জল রোজ বদলে দিতে হবে। গোলাপের ডাটা কেটে দিতে হবে রোজ অল্প করে। জলের সঙ্গে অল্প চিনি মিশিয়ে দিতে হবে। তাহলেই টাটকা থাকবে ডাচ গোলাপ।
advertisement
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! সূর্যের দৃষ্টিতে কাঁপবে দুনিয়া, ৪ রাশির সোনায় সোহাগা, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
তাপস সূত্রধর নামের এক ফুল ব্যবসায়ী জানান, ‘ডাচ গোলাপের দাম বেশি হয়। এবার ভয়ে ভয়ে তুলেছিলাম। রোজ ডে তে বিক্রি হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে-তেও ভাল বিক্রি হবে আশা রাখছি। অন্যান্য জায়গায় ডাচ গোলাপ বিক্রি হয় এক একটি ৫০ টাকায়। সেদিক থেকে দেখতে গেলে আলিপুরদুয়ারে আমরা কম দাম নিচ্ছি। আর এই গোলাপ একদিন রেখে ফেলে দেওয়ার মত নয়। বাড়ির ফুলদানিতে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Valentine's Day Special: ভ্যালেন্টাইন্স ডে-তে দিন এই ডাচ গোলাপ, ১০ দিন পরও থাকবে সতেজ ও সুগন্ধ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement