South 24 Parganas News: বাঘের তাজা পায়ের ছাপ! ঝড়খালিতে আতঙ্ক তুঙ্গে, বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পড়েছে গ্রামবাসীদের
- Reported by:Suman Saha
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: সুন্দরবন সংলগ্ন ঝড়খালিতে দেখা মিলল বাঘের তাজা পায়ের ছাপ। লোকালয়ে বাঘ ঢোকার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাঘের অবস্থান বুঝতে এলাকায় পৌঁছেছে বন দফতর ও পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: তাজা বাঘের পায়ের ছাপ, বাঘের পায়ে ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকাবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ঝড়খালি থানার কাছেই দেখা মেলে এমন পায়ের ছাপ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বেশ কয়েকজন মানুষ ধান জমির মধ্যে থেকে যাওয়ার সময় তারা বাঘের পায়ের ছাপ দেখতে পায়। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর তড়িঘড়ি খবর দেয় বন দফতর ও ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।
advertisement
advertisement
মূলত সুন্দরবনের সংরক্ষিত জঙ্গলের খুব কাছেই এই গ্রামটি হয়, প্রায় সময় জঙ্গল থেকে খাদ্যের অভাবে নদী পেরিয়ে গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা প্রায় সময় ঘটতে থাকে। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের এক গৃহবধূ তিনি জানান, “আমরা আতঙ্কে রয়েছি। বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় করছে। এর আগেও কয়েকবার বাঘের পায়ের ছাপ, বাঘ দেখতে পাওয়া গিয়েছে এই এলাকায়। প্রায় সময় জঙ্গল থেকে বাঘ এই এলাকায় ঢুকে যায়। আমরা চাই আমাদের সুরক্ষার জন্য বন দফতরের পক্ষ থেকে সুন্দরবন লাগোয়া এই জঙ্গলটি যেন স্থায়ীভাবে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এর ফলে সহজে কোনও হিংস্র প্রাণী নদী পেরিয়ে গ্রামে প্রবেশ করতে পারবে না।”
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 06, 2026 4:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বাঘের তাজা পায়ের ছাপ! ঝড়খালিতে আতঙ্ক তুঙ্গে, বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পড়েছে গ্রামবাসীদের









