advertisement

Madan Mohan Temple: সপ্তাহান্তের ছুটির জন্য একদম পারফেক্ট! এই বসন্তে ঘুরে আসুন মদনমোহন মন্দির, কীভাবে যাবেন জানুন

Last Updated:

Madan Mohan Temple: উত্তরবঙ্গের কোচবিহার জেলার অন্যতম আকর্ষণ মদনমোহন মন্দির। সপ্তাহান্তের ছুটিতে সহজেই এখান থেকে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে কীভাবে যাওয়া যায় জেনে নিন।

মদনমোহন মন্দির
মদনমোহন মন্দির
কোচবিহারঃ ছবির মতো সাজানো এক সুন্দর জেলা হল কোচবিহার। প্রাচীন রাজবাড়ি থেকে ঐতিহ্যবাহী মন্দির, এখানে দেখার মতো একাধিক টুরিস্ট স্পট রয়েছে। এর মধ্যে অন্যতম হল মদনমোহন মন্দির। এই মন্দির একদিকে যেমন জেলাবাসীর গর্ব ও আবেগের, অন্যদিকে পর্যটকদেরও ভীষণ প্রিয়।
জানা যায়, ১৮৮৫-১৮৮৯ সালের মধ্যে তৎকালীন কোচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির তৈরি করেন। এখানে রোজ নিষ্ঠা সহকারে মদনমোহন দেব পূজিত হন।
আরও পড়ুনঃ বিকেল হলেই ১০ মিনিট ওয়াক! আলিপুরদুয়ারের রাস্তায় ‘ফ্রেন্ডলি হাতি’, আদুরে স্বভাব দেখে সবার মন গলে জল
কোচবিহারবাসীর প্রাণের দেবতা হলেন মদনমোহনদেব। তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের আবেগ। ব্যতিক্রম নয় এই মন্দিরও।
advertisement
advertisement
ঐতিহ্যবাহী এই মন্দিরে মদনমোহনদেবের পাশাপাশি মা তারা, মা কালী এবং মা ভবানী রয়েছেন। মূল মন্দিরের পূর্ব দিকের ঘরে আছে মা অন্নপূর্ণা, মা কাত্যায়নী ও মা জয়তারার মূর্তি। অন্যদিকে মন্দিরের পশ্চিম দিকের ঘরে রয়েছে মা আনন্দময়ী কালীর প্রায় ৪ ফুটের মূর্তি।
সব মিলিয়ে, কোচবিহার তো বটেই, উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মন্দির হল এই মদনমোহন মন্দির। বছরের বিশেষ কিছু পুজোয় এখানে উপচে পড়ে ভক্তদের ভিড়। পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল ছেড়ে এই বসন্তের ছুটি একটু অন্যরকমভাবে কাটাতে চাইলে তাই এই মন্দির থেকে কিন্তু ঘুরে আসতেই পারেন।
advertisement
এখন প্রশ্ন হল, কীভাবে যাবেন? কলকাতা থেকে কোচবিহারের এই মন্দিরে যেতে হলে উত্তরবঙ্গগামী কোনও ট্রেনে চেপে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে যেতে হবে। এরপর সেখান থেকে চলে যেতে হবে মদনমোহন মন্দির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madan Mohan Temple: সপ্তাহান্তের ছুটির জন্য একদম পারফেক্ট! এই বসন্তে ঘুরে আসুন মদনমোহন মন্দির, কীভাবে যাবেন জানুন
Next Article
advertisement
Baranagar: বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
  • সায়ন্তিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ও সিপিএমের সায়নদীপ

  • বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ

  • সায়ন্তিকা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement