advertisement

Accident: প্রথমে কুকুর, তারপরেই সজোরে গাছে ধাক্কা! তারকেশ্বর রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

Last Updated:

Accident: হুগলির তারকেশ্বর রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আহত গাড়ির চালক। গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ ঘটেছে দুর্ঘটনা৷

প্রথমে কুকুর, তারপরেই সজোরে গাছে ধাক্কা! তারকেশ্বর রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩
প্রথমে কুকুর, তারপরেই সজোরে গাছে ধাক্কা! তারকেশ্বর রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩
সোমনাথ ঘোষ, হুগলি: হুগলিতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা৷ তীব্র গতিতে প্রথমে একটি কুকুরকে ধাক্কা মেরে তারপর গাছে ধাক্কা মারে একটি ঘাতক গাড়ি৷ রাস্তার বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু। আহত গাড়ির চালক। পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে গতকাল রাত সারে তিনটে নাগাদ ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল ওই ঘাতক গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন। সূত্রের খবর, চালক হোসেনের বাড়ি দাদপুরে। গাড়িতে সওয়ার ছিলেন, যোগিতা রানা (২১) তার বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস(২১) তার বাড়ি রানাঘাট। দাদপুরের লোকনাথ পানশালায় ড্যান্সার ছিলেন তারা। সঙ্গে ছিলেন সেখ হাসিব আহমেদ (৩০) তার বাড়ি দাদপুরে।
advertisement
advertisement
গতকাল রাতে গুরাপের আজাদহিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পর চুঁচুড়ায় ফিরছিলেন সকলে। পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে। তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। পোলবা থানা টহলদারি গাড়ি ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।
advertisement
হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বকশি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌছায় গাড়িতে থাকা চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন দু’জন যুবতী রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Accident: প্রথমে কুকুর, তারপরেই সজোরে গাছে ধাক্কা! তারকেশ্বর রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement