BJP Candidate list: পুরনো মুখেই ভরসা! ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা, কোন কেন্দ্র থেকে এবার লড়বেন বিজেপির তারকা প্রার্থী?
- Published by:Ankita Tripathi
Last Updated:
BJP Candidate list: আসানসোল দক্ষিণ থেকে ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল৷ তিনি ওই এলাকারই বর্তমান বিধায়ক৷ আগেই শোনা গিয়েছিল ফের অগ্নিমিত্রাকে একই আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি৷
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ আসানসোল দক্ষিণ থেকে ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল৷ তিনি ওই এলাকারই বর্তমান বিধায়ক৷ আগেই শোনা গিয়েছিল ফের অগ্নিমিত্রাকে একই আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি৷
এবার দু’জায়গা থেকে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী৷ তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন৷ ভবানীপুর থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলত, ভবানীপুরে হতে চলেছে হাইভোল্টেজ লড়াই৷ দিলীপ ঘোষ খড়্গপুর সদন থেকে প্রার্থী হলেন৷
BJP announces first list of 144 candidates for the upcoming West Bengal Assembly Elections pic.twitter.com/QHLfHAUNFF
— ANI (@ANI) March 16, 2026
advertisement
advertisement
আরও পড়ুন: বিকেল ৪ টে, কালীঘাট…কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
গতকালই বিজেপির পক্ষ থেকে জানান হয়েছিল আজ, সোমবারই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে৷ গতকা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই জরুরি বৈঠক করে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ শমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশলদের উপস্থিতিতে ওয়েস্টিন হোটেলে বৈঠক চলছে। বৈঠক সূত্রে খবর, মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে এবং তা একাধিক দফায় প্রকাশ করা হবে। প্রথম দফার তালিকায় প্রায় ১৫৫ জন প্রার্থীর নাম থাকতে পারে৷ যদিও ১৪৪ জনের নাম প্রকাশ করা হয়েছে৷
advertisement
ভোটঘোষণার পর সোমবারেই রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসনে ভোট, দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 5:30 PM IST











