Darjeeling News: টিফিন বক্সে করে মাদক পাচারের ছক! মালদহের যুবককে হাতেনাতে ধরল পুলিশ, উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার
- Published by:Sneha Paul
Last Updated:
Darjeeling News: টিফিন বক্সের ভিতর কোটি টাকার ব্রাউন সুগার! পাচারের আগেই হাতেনাতে ধরল পুলিশ। দার্জিলিংয়ের নকশালবাড়িতে গ্রেফতার মালদহের এক যুবক।
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ টিফিন বক্সের ভিতর মাদক ভরে পাচারের ছক। পুলিশের অভিযানে বানচাল হয়ে গেল প্ল্যান। দার্জিলিংয়ের নকশালবাড়ির রথখোলা মোড় থেকে কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। গ্রেফতার ১ যুবক।
জানা গিয়েছে, মালদহ থেকে এসে সীমান্ত এলাকায় মাদক হাতবদলের ছক ছিল। সেই অনুযায়ী রবিবার রাতে মালদহ থেকে ট্রেনে চেপে নকশালবাড়ি আসেন ধৃত। তবে নকশালবাড়ির রথখোলা মোড়ে তাঁকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়।
আরও পড়ুনঃ পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা, নিরিবিলিতে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা বনছায়া বস্তি
এরপর তল্লাশি চালানো হলে তাঁর পিঠে থাকা ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১১টি প্লাস্টিকের টিফিন বক্স। সেগুলি খুলতেই বেরিয়ে আসে একের পর এক মাদকের প্যাকেট। মোট ১১ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। সেগুলির ওজন প্রায় ১ কেজি ১১৮ গ্ৰাম।
advertisement
advertisement
পিঠের ব্যাগ থেকে মাদক উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে ওই যুবককে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম আবুল কাশিম। তিনি মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবক মালদহ থেকে মাদক নিয়ে হাতবদলের উদ্দেশে এসেছিলেন। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় আর কারা কারা জড়িত, কোথায় হাতবদলের ছক ছিল সেইসব নিয়ে তদন্ত শুরু হবে।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Mar 16, 2026 9:29 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: টিফিন বক্সে করে মাদক পাচারের ছক! মালদহের যুবককে হাতেনাতে ধরল পুলিশ, উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার










