advertisement

Alipurduar News: ফালাকাটাকে দেখে এবার উঠেপড়ে লেগেছে জয়গাঁ, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল আর্জি! নতুন পুরসভা গঠনের দাবিতে ময়দানে সাংসদ

Last Updated:

Alipurduar News: মুখ্যমন্ত্রীর কাছে এবার পৌঁছে গেল আর্জি। জয়গাঁকে পুরসভার আবেদন। যদিও বাম আমল থেকে জয়গাঁ পুরসভা গঠনের দাবি উঠেছে। স্থানীয়রা মনে করছেন পুরসভা গঠন হলে বহু সমস্যা সহজে মিটে যাবে।

+
ভুটান

ভুটান গেট

আলিপুরদুয়ার, অনন‍্যা দে: ডুয়ার্সের অন‍্যতম ব‍্যস্ততম শহর জয়গাঁকে পুরসভা করার দাবি দীর্ঘদিনের। এবারে প্রশাসনিক তরফে উঠছে এই দাবি। জয়গাঁকে পুরসভার মান‍্যতা দিলেই বহু সমস‍্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। বাম আমল থেকে এই এলাকার বাসিন্দারা জয়গাঁকে পুরসভায় রূপান্তরিত করার দাবি জানিয়ে এসেছে। বাম আমলে তৎকালীন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য জয়গাঁতে এসে জয়গাঁকে পুরসভায় রূপান্তরিত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন।
পরবর্তীতে ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জয়গাঁতে এসে জয়গাঁকে স্মার্ট সিটি এবং পুরসভা করার কথা জানিয়েছিলেন। কিন্তু আজ অবধি জয়গাঁ পুরসভায় রূপান্তরিত হয়নি। এরমধ‍্যেই ফালাকাটা পুরসভায় রূপান্তরিত হয়েছে। জয়গাঁর ভাগ‍্যে সেই শিকেটুকু ছেঁড়েনি। এবারে জয়গাঁকে পুরসভা করার দাবি জানানো হয়েছে প্রশাসনিক তরফে।
advertisement
advertisement
জানা গিয়েছে রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বিষয়টি নিয়ে কথা বলেছেন মুখ‍্যমন্ত্রীর সঙ্গে। দিন যত যাচ্ছে তত এই শহরে লোকসংখ‍্যা বৃদ্ধি পাচ্ছে। সমস‍্যা বাড়ছে এলাকায়। গ্রাম পঞ্চায়েতের কাজ চ‍্যালেঞ্জিং হয়ে উঠছে। এর আগে জয়গাঁ এলাকার যুবকদের যৌথ মঞ্চ জয়গাঁকে পুরসভা গড়ে তোলার ডাক দিয়ে আন্দোলন শুরু করেছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারে প্রশাসনিক তরফে জয়গাঁকে পুরসভায় রূপান্তরিত করার দাবি উঠেছে। জয়গাঁ এক, দুই ও দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত মিলিয়ে পুরসভা গঠনের আর্জি জানানো হয়েছে। জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফূর্বা লামা জানান,” জয়গাঁ সীমান্ত এলাকা। উন্নয়মূলক কাজ তবুও আমরা নিজেদের এক্তিয়ারে যতটা সম্ভব করি। কিন্তু বর্তমানে পুরসভা জরুরি। শিক্ষা,স্বাস্থ‍্য সব পরিষেবার জন‍্যই।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ফালাকাটাকে দেখে এবার উঠেপড়ে লেগেছে জয়গাঁ, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল আর্জি! নতুন পুরসভা গঠনের দাবিতে ময়দানে সাংসদ
Next Article
advertisement
Kanpur Lamborghini Crash: কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড় ! গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন তামাক ব্যবসায়ীর ছেলে শিবম
কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড় ! গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন শিবম
  • কানপুরে ল্যাম্বরগিনি কাণ্ডে নাটকীয় মোড়!

  • গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন

  • জামিন পেলেন অভিযুক্ত তামাক ব্যবসায়ীর ছেলে শিবম মিশ্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement