advertisement

Galaxy Watch 4-এ এ বার পাওয়া যাবে Google Assistant-এর সুবিধা, নতুন ফিচার আনল Samsung

Last Updated:

গত বছর স্মার্টওয়াচ এবং Wear OS-এর ক্ষেত্রে গাঁটছড়া বেঁধেছে Samsung এবং Google।

#নয়াদিল্লি: Samsung Galaxy Watch 4 স্মার্টওয়াচ ব্যবহারকারীরা এ বার থেকে পাবেন Google Assistan-এর সুবিধা। Samsung-এর তরফ থেকে এ বিষয়ে জানান হয়েছে। জানা গিয়েছে, কমপক্ষে ১০টি দেশের বাজারে এই নতুন স্মার্টওয়াচ পাওয়া যাবে। যেখানে নানা ধরনের ভয়েস কমান্ড (voice commands)-এর জন্য Google voice assistant কাজ করবে।
গত বছর স্মার্টওয়াচ এবং Wear OS-এর ক্ষেত্রে গাঁটছড়া বেঁধেছে Samsung এবং Google। সেই সম্পর্ক যে অটুট তা বেশ বোঝা যাচ্ছে এই নতুন ফিচার থেকেই। ইতিমধ্যেই Samsung ইঙ্গিত দিয়ে রেখেছে যে, আসন্ন স্মার্টওয়াচগুলিতে Google Assistant পাওয়া যাবে। সেই মতো Galaxy Watch 4-এ আসতে চলেছে এই নতুন ফিচার। পরিধান যোগ্য গ্যাজেটের ক্ষেত্রে এটা একটা বিশেষ ব্যাপার তো বটেই।
advertisement
advertisement
Samsung Mobile-এর তরফে গত ২৪ মে ঘোষণা করা হয়েছে, অস্ট্রেলিয়া (Australia), ফ্রান্স (France), জার্মানি (Germany), কানাডা (Canada), আয়ারল্যান্ড (Ireland), জাপান (Japan), কোরিয়া (Korea) এবং আমেরিকা (USA)-র মতো ১০টি দেশে Samsung Galaxy Watch 4 ব্যবহারকারীরা এই বিশেষ ফিচার ব্যবহার করতে পাবেন। কিন্তু এই তালিকায় ভারতের নাম নেই। মনে করা হচ্ছে এ দেশে স্মার্টওয়াচে এই নতুন ফিচার পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
advertisement
Samsung-এর তরফে জানান হয়েছে, এই দশটি দেশের Galaxy Watch 4 ব্যবহারকারীরা স্মার্টওয়াচের প্লে স্টোর (Play Store)-এ গিয়ে Google Assistant ফিচারটি ডাউনলোড করে নিতে পারবেন। সম্প্রতি এই ফিচার নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছে Samsung। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ভয়েস কমান্ডের মাধ্যমে গান চালাতে (music playback) পারছেন। এমনকী Google Assistant-এর সাহায্যে কিছু প্রশ্নের উত্তরও পাচ্ছেন তিনি। Galaxy Watch 4 ব্যবহার করে করা যাচ্ছে অর্থ লেনদেনও। নতুন এই ফিচারের ফলে আধুনিকতর স্মার্টওয়াচ হিসেবে আরও একধাপ এগিয়ে রইল Galaxy Watch 4, সে কথা বলাই যায়। Samsung তার স্মার্টওয়াচের জন্য Wear OS প্লাটফর্ম ব্যবহার করে। মনে করা হচ্ছে আগামী দিনে এই স্মার্টওয়াচগুলিতে কাজ করতে পারবে Samsung-এর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট (voice assistant) Bixby।
advertisement
এ দিকে চলতি বছরের শেষ দিকেই Google লঞ্চ করতে চলেছে তার স্মার্টঘড়ি Pixel Watch। মনে করা হচ্ছে Pixel-এও থাকতে পারে একই ধরনের ফিচার। মনে করা হচ্ছে Pixel Watch-এও থাকতে পারে NFC এবং সেলুলার কানেক্টিভিটি (cellular connectivity), যার সাহায্যে কবজি থেকেই ফোন করা যাবে, করা যাবে পেমেন্ট (Payment)ও।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Galaxy Watch 4-এ এ বার পাওয়া যাবে Google Assistant-এর সুবিধা, নতুন ফিচার আনল Samsung
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement