advertisement

CEC Gyanesh Kumar: কালীঘাটের পর দক্ষিণেশ্বর, ফের আজ জ্ঞানেশ কুমারকে কালো পতাকা! গো-ব্যাক স্লোগান

Last Updated:
CEC Gyanesh Kumar: তিন রাজ্য সফরে বেরিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। সোমবার কালীঘাট, মঙ্গলবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঢোকার মুখে ওঠে গো-ব্যাক স্লোগান।
1/6
সোমবারের পর মঙ্গলবারেও বাংলায় সকাল সকাল বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন সকালে দক্ষিণেশ্বর ও বেলুড়ে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার।

2/6
মন্দিরে ঢোকার সময় রাস্তাতেই ভিড় জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় জ্ঞানেশ কুমারকে। ওঠে গো-ব্যাক স্লোগান। কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

3/6
তিন রাজ্য সফরে বেরিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। রবিবার রাতেই কলকাতায় এসেছে কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু, বিবেক জোশী।

4/6
সোমবার সকালে কালীঘাটে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার। সেখানে গিয়ে 'ব্য়াকফুটে' পড়েন তিনি। তাঁকে কালো পতাকা দেখায় একাংশের বিক্ষোভকারীরা। চড়ে গো-ব্যাক স্লোগান।

5/6
কিন্তু পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমার থাকেন শান্ত। বিতর্ক এড়িয়ে তিনি বলেন, ''কালী মা সবাইকে যেন ভাল রাখেন।'' বিক্ষোভের প্রসঙ্গ একেবারে এড়িয়ে যান তিনি।

6/6
মঙ্গলবারেও একই ভাবে বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বরের পর বেলুড়েও যান তিনি। ঘুরে দেখেন গোটা মন্দির ও আশ্রম।