advertisement

Animal Lover: করোনার সময় শুরু, আজও চলছে! রঘুনাথপুরে 'পথ কুকুরদের দেবদূত' শান্তনু, জানলে গর্বে বুক ভরবে

Last Updated:

Purulia Animal Lover: অতিমারির অন্ধকার দিনগুলোতে যখন চারপাশ স্তব্ধ ছিল, তখন থেকেই রঘুনাথপুরের অবলা প্রাণীদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শান্তনু। সেই শুরু, আজও একনিষ্ঠভাবে প্রতিদিন কয়েকশো পথ কুকুরের খাবারের জোগান দিয়ে চলেছেন তিনি। শান্তনুর এই নিঃস্বার্থ সেবার গল্প এখন রঘুনাথপুরের মানুষের মুখে মুখে।

+
পথ

পথ কুকুরদের বন্ধু শান্তনু

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এখন এক পরিচিত নাম শান্তনু চ্যাটার্জী। অনেকেই তাঁকে ভালবেসে ডাকেন ‘পথ কুকুরদের বন্ধু শান্তনু’ নামে। মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি দীর্ঘদিন ধরে রঘুনাথপুর শহরের অসহায় পথ কুকুরদের পাশে দাঁড়িয়ে চলেছেন। করোনা মহামারীর কঠিন সময় থেকেই শুরু হয় তাঁর এই উদ্যোগ। সেই সময়ে যখন মানুষের জীবন ঘরবন্দি, রাস্তাঘাট প্রায় জনশূন্য, তখন খাবারের অভাবে দিশেহারা হয়ে পড়েছিল অসংখ্য পথ কুকুর। ঠিক সেই সংকটের মুহূর্তেই মানবিকতার হাত বাড়িয়ে দেন রঘুনাথপুর শহরের যুবক শান্তনু চ্যাটার্জী। নিজের উদ্যোগে তিনি নিয়মিত শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পথ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করতে শুরু করেন।
সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট উদ্যোগ আজ তাঁর নিত্যদিনের দায়িত্বে পরিণত হয়েছে। এখনও প্রতিদিন তিনি রঘুনাথপুর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে পথ কুকুরদের মুখে খাবার তুলে দেন। শুধু খাবার দেওয়াতেই তাঁর কাজ সীমাবদ্ধ নয়, যখনই কোনও কুকুর অসুস্থ হয়ে পড়ে বা দুর্ঘটনায় আহত হয়, তখন শান্তনুই এগিয়ে আসেন অভিভাবকের মতো। প্রয়োজনে তাদের চিকিৎসার ব্যবস্থাও করেন এবং সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যান।
advertisement
advertisement
রঘুনাথপুর শহরবাসীর মতে, সমাজে যদি শান্তনু চ্যাটার্জীর মতো মানবিক মানুষ আরও এগিয়ে আসেন, তবে পথ প্রাণীদের জীবন অনেক বেশি নিরাপদ, সুরক্ষিত ও স্নেহময় হয়ে উঠবে। তাঁদের বিশ্বাস, মানুষের সামান্য সহানুভূতি ও উদ্যোগই অসহায় পথ প্রাণীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষ ও প্রাণীর সহাবস্থানের এক সুন্দর উদাহরণ তৈরি করেছেন রঘুনাথপুরের যুবক শান্তনু চ্যাটার্জী। তাঁর এই মানবিক উদ্যোগ রঘুনাথপুর শহরের অনেক মানুষের কাছেই আজ অনুপ্রেরণা হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Animal Lover: করোনার সময় শুরু, আজও চলছে! রঘুনাথপুরে 'পথ কুকুরদের দেবদূত' শান্তনু, জানলে গর্বে বুক ভরবে
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement