Gobardanga Fire: গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর দোকান
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্টুরেন্টে আচমকাই আগুন লেগে যায়। সেখান থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ফের স্টেশন চত্বরে আগুন। গোবরডাঙা স্টেশন লাগোয়া বাজারে আগুন! ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বাজারে আগুন, ভোররাতের আগুন পুড়ে ছাই পরপর দোকান! ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে হিমশিম খায় দমকল বাহিনী। লাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন দেখা যায়। সেখানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, সেই সিলিন্ডার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই,পার্শ্ববর্তী দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আগুন থেকে নিজেদের দোকান বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারাও। অনেকেই দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
advertisement
ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা আগুন নেভার পর খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। গোবরডাঙ্গা ১ নম্বর স্টেশন লাগোয়া বাজারে আগুন লাগায় স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী পিযুষ শর্মা জানান, হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি দোকানে আগুন ধরে গিয়েছে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি-বাজার এলাকা হওয়ায় বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে গিয়েছে।
advertisement
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 10, 2026 9:22 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gobardanga Fire: গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পরপর দোকান







