Babul Supriyo: তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে শ্যামপুরে এসে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়! দেখুন
- Reported by:RAKESH MAITY
- Published by:Raima Chakraborty
Last Updated:
Babul Supriyo: বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে হাওড়ার শ্যামপুরে বাবুল সুপ্রিয়র প্রচার। এসে কী করলেন তিনি দেখুন...
হাওড়া, শ্যামপুর, রাকেশ মাইতি: বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে হাওড়ার শ্যামপুরে এসে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়! ফাঁকা গলায় করতালির তালে গলা মেলালেন তিনি ২০২৬ বিধানসভা নির্বাচনে হাওড়ায় চাঁদের হাট।
তৃণমূল-বিজেপি রশি টানাটানি প্রার্থী তালিকা থেকে প্রচারে অভিনেতার ছড়াছড়ি। হাওড়ার গ্রাম থেকে শহর নির্বাচনকে কেন্দ্র করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন অভিনেতারা। ২০২১ বিধানসভা নির্বাচনে ১৬-০ এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়ার বিভিন্ন কেন্দ্র দখলে পাখির চোখ করে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জেলায় একাধিক হেভিওয়েট প্রার্থী। হাওড়ার শিবপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।
advertisement
আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!
অন্যদিকে, গ্রামীন হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়, পুলক রায়, গুলশান মল্লিক সমীর পাঁজা অরুনাভ সেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলায় একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। কিন্তু প্রার্থী তালিকায় হাওড়া জেলায় সেভাবে সেলিব্রেটি মুখ না থাকলেও, তৃণমূল কংগ্রেসের প্রচারে একের পর এক সেলিব্রেটি।
advertisement
advertisement
গত দু’দিন আগে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রর প্রচারে হাজির হয়েছিলেন অভিনেতা দেব। হাওড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানা। এদিন, তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে হাজির হলেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
প্রচারে এসে এদিন শ্যামপুর মাতিয়ে দিলেন গানে গানে। খোলা মঞ্চে খালি গলায় করতালির ছন্দে গাইলেন একের পর এক গান। প্রথমেই শোনা গেল ‘ বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার শ্যামপুরে, মনটা আমার বাঙালি আমরা সবাই বাঙালি’ এরপর জনতাকে সামনে রেখে তিনি গান ধরেন ‘পারবে না কেউ, তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ‘। তারপর চোখ তুলে দেখনা ভোটের সানাই বেজেছে। এমনই নানা ছন্দে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে এসে মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 1:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Babul Supriyo: তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে শ্যামপুরে এসে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়! দেখুন










