advertisement

IPL 2024: আইপিএল কি এ বার জিততে চলেছে কলকাতাই? কী বলছে গত ছ’বছরের ট্রেন্ড

Last Updated:

মঙ্গলবার হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে দুরমুশ করেছে কলকাতা। প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর, তারপরেই জল্পনা শুরু হয়েছে কেকেআরের হাতেই কি এ বার উঠতে চলেছে ট্রফি?

আইপিএল এ বার জিতবে কেকেআরই?
আইপিএল এ বার জিতবে কেকেআরই?
চেন্নাই: মঙ্গলবার হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে দুরমুশ করেছে কলকাতা। প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর, তারপরেই জল্পনা শুরু হয়েছে কেকেআরের হাতেই কি এ বার উঠতে চলেছে ট্রফি?
গত ছয় বছরের ট্রেন্ড যদি এ বার বজায় থাকে, তাহলে এ বার ট্রফি উঠতে চলেছে কলকাতারই হাতে। ফাইনালে যে দলই উঠুক, শ্রেয়সদের কাছে পরাস্ত হবেই। ট্রেন্ড অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, টানা ছয় বছর যেই দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে তারাই জিতেছে ট্রফি।
advertisement
advertisement
ইতিহাস বলছে, ২০১৮ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলও জেতে তারাই। ২০১৯ এবং ২০২০ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ট্রফিও ঘরে তোলে এমআই। এমনকি ২০২১ সালে আইপিএল জিতেছিল ধোনির চেন্নাই। কলকাতাকে ২৭ রানে হারিয়ে ২০২১ সালের আইপিএল ঘরে তোলে হলুদবাহিনী। ট্রেন্ড বদলায়নি ২০২২ সালেও। সেই বছর প্রথম কোয়ালিফায়ার জিতেছিল গুজরাত, আইপিএল ফাইনালও জিতেছিল হার্দিক পান্ডিয়ার দল। গত বছরও ছন্দে ফিরে আবার আইপিএল জিতেছিল চেন্নাই। গত বছর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফাইনাল জিতে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই।
advertisement
আরও পড়ুন: এলিমিনেটরে নামার আগে চিন্তায় কোহলিরা, বাতিল হল সাংবাদিক বৈঠক এবং নেট প্র্যাকটিস
লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে ১৬০ রানের লক্ষ্যমাত্রা ৩৮ বল বাকি থাকতেই পার করে যায় কলকাতা। চলতি বছর দারুণ ছন্দে রয়েছে কলকাতা, তাই ট্রেন্ড মাথায় রাখলেও ফর্মের বিচারে কেকেআরের ভক্তেরা এবার আশার আলো দেখতেই পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024: আইপিএল কি এ বার জিততে চলেছে কলকাতাই? কী বলছে গত ছ’বছরের ট্রেন্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement