advertisement

Sangeet Mela: তারকার খোঁজে বর্ধমানে বসছে সঙ্গীত মেলার আসর, কী থাকছে এই মেলায়!

Last Updated:

Sangeet Mela: প্রথমে এই মেলায় সঙ্গীত পরিবেশন করতে ইচ্ছুক শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র পত্র জমা নেওয়া হয়। মোট তিনশো জন শিল্পী আবেদন করেছিলেন।

#বর্ধমান: অনেক তারকা আড়ালে থেকে যায়। তাদের সামনে আনতে বড় উদ্যোগ বর্ধমানে। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বসছে সঙ্গীত মেলার আসর। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। পাঁচ দিনের এই সঙ্গীত মেলায় রাজ্যের নামি শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন এই জেলা ও তার আশপাশের একশো শিল্পী।
২৪ জুন থেকে ২৮ জুন বর্ধমানে এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। প্রতিদিন এক বা একাধিক প্রতিথযশা শিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীত অনুরাগীদের জন্য কোনও প্রবেশ মূল্য নেই। প্রতিদিন দেড় হাজার জন দর্শক সঙ্গীত উপভোগ করতে পারবেন।
advertisement
advertisement
মেলার প্রথম দিন অর্থাৎ ২৪ জুন সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে কে শ্রদ্ধা জানানো হবে। পরদিন অনুষ্ঠান হবে মহম্মদ রফি স্মরণে। ২৬ জুন লতা মঙ্গেশকর সন্ধ্যা। ২৭ জুন কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হবে। ২৮ জুন বাপী লাহিড়ী ও কে কে। এই দিনগুলিতে শুধুমাত্র সেই সব শিল্পীদের গান পরিবেশিত হবে।
advertisement
অনুষ্ঠানের উদ্যোক্তা বিধায়ক খোকন দাস বলেন, আমাদের এখানে প্রতিভাধর অনেক শিল্পী আছেন। অথচ তাঁদের অনেকেই প্রচারের আলোয় আসার সুযোগ পান না। তাঁদের গান সকলের সামনে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। হয়তো এই মঞ্চ থেকেই আগামী দিনের কোনও নামী শিল্পীকে খুঁজে পাব আমরা। তিনি বলেন, এটা প্রথমবার। পরের বার আরও বড় অনুষ্ঠান করার প্রয়াশ থাকবে।
advertisement
প্রথমে এই মেলায় সঙ্গীত পরিবেশন করতে ইচ্ছুক শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র পত্র জমা নেওয়া হয়। মোট তিনশো জন শিল্পী আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে একশো জনকে নির্বাচন করা হয়। যাবতীয় প্রস্তুতি এখন শেষের মুখে।
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sangeet Mela: তারকার খোঁজে বর্ধমানে বসছে সঙ্গীত মেলার আসর, কী থাকছে এই মেলায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement