Purulia News: ২৬ হাজার চাকরি বাতিল! ঠিক সেই সময় পুরুলিয়ায় চাকরি দিতে প্রশংসনীয় উদ্যোগ প্রশাসনের
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Purnendu Mondal
Last Updated:
চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এবার সুযোগ পাবে পিছিয়ে পড়া জেলার ছেলে-মেয়েরা
পুরুলিয়া: আর পিছিয়ে থাকবে না জঙ্গলমহলের ছেলেমেয়েরা। প্রত্যন্ত গ্রামের তরুণ-তরুণীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে মানবাজার দুই নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। প্রতিযোগিতামূলক চাকরি প্রার্থীদের জন্য চালু করা হল বিনামূল্যে কোচিং সেন্টার। মানবাজার দুই ব্লকে এই কোচিং সেন্টারের পোশাকি নাম ‘উড়ান’। ৭৬ জন পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে উড়ানের পথচলা। আর পথচলা তখনই শুরু হল যখন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরিহারা।
এ বিষয়ে মানবাজার দুই ব্লক বিডিও শঙ্কু বিশ্বাস বলেন, উড়ানে মোট ৭৬ জন পড়ুয়া শামিল হয়েছে। তার মধ্যে ২৫ জন আদিবাসী ছাত্র-ছাত্রী ও পাঁচ জন শবর ছাত্র-ছাত্রী রয়েছে। সকলেই যাতে এগিয়ে যেতে পারে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়াদের পড়ানোর পাশাপশি তাদের শারীরিক প্রশিক্ষণও দেওয়া হবে। ছুটির দিনগুলোতে এই কোচিং সেন্টার চলবে।
advertisement
advertisement
ব্লক সূত্রে জানা গিয়েছে, মানবাজার দুই নং ব্লক এলাকার দুঃস্থ-পড়ুয়াদের চাকরির পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতির সুযোগ নেই৷ প্রত্যন্ত এই ব্লক এলাকা থেকে পুরুলিয়া জেলা সদরের দূরত্ব অনেক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেন সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন স্থানীয় শিক্ষক ও সরকারি আধিকারিকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 09, 2025 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ২৬ হাজার চাকরি বাতিল! ঠিক সেই সময় পুরুলিয়ায় চাকরি দিতে প্রশংসনীয় উদ্যোগ প্রশাসনের









