advertisement

Purulia News: পুরুলিয়া পেল লিফট যুক্ত নতুন আদালত! পুরাতনটির কি হবে? উঠছে নতুন দাবি

Last Updated:

জেলা আদালতে নতুন বিল্ডিং, পুরানো বিল্ডিং হেরিটেজ করার প্রস্তাব পুর প্রধানের!

+
জেলা

জেলা আদালতের পুরানো বিল্ডিং হেরিটেজের প্রস্তাব

পুরুলিয়া: ১৮৪৫ সালে পথ চলা শুরু হয়েছিল পুরুলিয়া জেলা আদালতের। ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এই আদালত। বহু ইতিহাসের সাক্ষী এই আদালত। এককালে শুধু মানভূম জেলা নয়, ভিন রাজ্যেরও আইন সংক্রান্ত সমস্ত কাজ হত এই আদালতেই। জেলার ঐতিহ্যের সঙ্গে অনেকখানি জড়িয়ে এই আদালত। সম্প্রতি, জেলা আদালতের সেই পুরানো বিল্ডিং-র পাশেই নবনির্মিত বিল্ডিং তৈরি করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে পুরুলিয়া জেলা আদালতের নতুন বিল্ডিং-র উদ্বোধন হয় শনিবার। এই বিল্ডিংয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগনানম।
নতুন বিল্ডিং হওয়ার ফলে অনেকটাই উপকৃত হয়েছেন আইনজীবীরা। পুরানো বিল্ডিং-র তুলনায় নতুন বিল্ডিং অনেকটাই বড়। এই বিল্ডিং-এ রয়েছে লিফটের ব্যবস্থা। তাই আইনজীবীদের কাজ করতে গিয়ে সুবিধা হচ্ছে। তবে পুরানো এই কোর্ট বিল্ডিং এর আভিজাত্যই আলাদা তাই এই বিল্ডিংটি সংরক্ষণ করা উচিত বলে মনে করছেন পুরুলিয়ার পুরপ্রধান।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুর প্রধান নবেন্দু মাহালী বলেন, ঐতিহ্যবাহী এই বিল্ডিং ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তখন এই জেলা ছিল মানভূম। কোর্টে নতুন বিল্ডিং হলেও পুরানো বিল্ডিং এর আলাদাই ঐতিহ্য রয়েছে। ‌তাই এই বিল্ডিং হেরিটেজ তকমা পাওয়ার যোগ্যতা রাখে। এই বিল্ডিং-কে সংরক্ষণ করা উচিত তাহলেই যথাযথ মর্যাদা পাবে এই পুরানো কোর্ট বিল্ডিং।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলা আদালত যেমন নানা ইতিহাসের সাক্ষী তেমনই মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই আদালতের পুরানো কোর্ট বিল্ডিং। তাই এই বিল্ডিংকে সংরক্ষণ করার প্রস্তাব দিচ্ছে পুরুলিয়া পৌরসভা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়া পেল লিফট যুক্ত নতুন আদালত! পুরাতনটির কি হবে? উঠছে নতুন দাবি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement