Purulia News: টিভিতে দেখা যায়, এমন সব জাপানি প্রশিক্ষকদের ক্যারাটে ট্রেনিং পুরুলিয়ায়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Purnendu Mondal
Last Updated:
এবার জাপানিদের হাত ধরে ক্যারাটের ক্ষেত্রেও এগিয়ে আসছে পুরুলিয়া
পুরুলিয়া: আর কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই জঙ্গলমহল পুরুলিয়া। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিক থেকেও অনেকখানি এগিয়ে গিয়েছে লাল মাটির এই জেলা। এমনকি শরীরচর্চার দিকেও জেলার ছেলে-মেয়েরা অনেকটাই এগিয়ে। এবার জাপানের প্রশিক্ষকদের দ্বারা ক্যারাটে শেখার সুযোগ পাচ্ছে পুরুলিয়ার ছেলে-মেয়েরা। কেউকোসিন কেনবুকাই ইন্টারন্যাশনাল সামার ক্যাম্পের মাধ্যমে ও ডায়নামিক মার্সেল আর্ট ট্রেনিং ক্লাবের উদ্যোগে এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হয়। যেখানে শুধু জেলা পুরুলিয়া নয়, ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও বহু ছেলে-মেয়ে এই ক্যাম্পে প্রশিক্ষণের সুযোগ পায়। প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
তার মধ্যে পুরুলিয়া থেকে ছিল প্রায় ১০০ জন। জাপানের যে সমস্ত বিখ্যাত ক্যারাটে প্রশিক্ষক রয়েছেন, যাদের মূলত টিভির পর্দায় দেখতে পাওয়া যায়, সেই সমস্ত ক্যারাটে প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ নিতে পেরে খুবই খুশি ছাত্র-ছাত্রীরা। আগামীদিনে তারা যাতে আরও ভাল জায়গায় পৌঁছাতে পারে সেই কারণেই এই ইন্টারন্যাশনাল সামার ক্যাম্পের উদ্যোগ।
advertisement
advertisement
এ বিষয়ে ডায়নামিক মার্সেল আর্ট ট্রেনিং ক্লাবের উদ্যোক্তা সনু পান্ডে বলেন, “ক্যারাটের আঁতুড়ঘর হল জাপান। সেখান থেকেই ক্যারাটের বিষয়ে সমস্ত তথ্য আমরা পেয়ে থাকি। সকলের পক্ষে জাপান গিয়ে এই প্রশিক্ষণ নেওয়া তো সম্ভব নয়। তাতে নানা প্রতিকূলতা রয়েছে। তাই জাপানিসদের কাছে যদি আমাদের জেলার ছেলেমেয়েরা হাতে কলমে কিছু শিখতে পারে। এতে তাদেরই উপকার হবে। তারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন।” এ বিষয়ে পুরুলিয়ার এক ছাত্রী আত্রেয়ী চক্রবর্তী বলে, তার খুবই ভাল লাগছে এরকম একটা ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে। এই প্রশিক্ষণের ফলে তাদের কোথায় কি ভুল হচ্ছে সেটা তারা খুব ভালভাবেই বুঝতে পারলেন। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে। আগামীদিনে ভারতের ছেলেমেয়েরাও ক্যারেটের দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবে এমনটাই আশা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনদিন ব্যাপী এই সামার ক্যাম্পে বহু উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষকেরাও এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। ক্যারাটে জগতের নামিদামি খেলোয়াড়দের সামনে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2025 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: টিভিতে দেখা যায়, এমন সব জাপানি প্রশিক্ষকদের ক্যারাটে ট্রেনিং পুরুলিয়ায়









