Purulia News: ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, আধার কার্ড হচ্ছে না! চিন্তা নেই, মিলবে এই উপায়ে, পেলেন বিশেষভাবে সক্ষম ভোলানাথ
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Purnendu Mondal
Last Updated:
দীর্ঘ দু-দশক পর আধার কার্ড হল বিশেষভাবে সক্ষম ব্যক্তির, জানুন কীভাবে!
পুরুলিয়া: জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। তার মধ্যে রয়েছে জীবনের নানা প্রতিবন্ধকতা। এরপরেও বঞ্চিত সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে। এক প্রকার আঁধারে ঢাকা ছিল ভোলানাথের জীবন। অবশেষে সে পেল আলো। পুরুলিয়ার আড়শা ব্লকের পাটটাঁড় গ্রামের বাসিন্দা ভোলানাথ সিং মুড়া। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। সম্পূর্ণ অন্যের উপর নির্ভরশীল সে। আধার কার্ড না হওয়ার কারণে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছিল ভোলানাথের জীবন। রাজ্য সরকারের মানবিক ভাতা শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও তার আধার কার্ডের ব্যবস্থা হয়নি। ভোলানাথের আঙুল সোজা হয় না। কি করে বায়োমেট্রিক যন্ত্রে উঠবে আঙুলের ছাপ? সেই কারণে এতদিন আধার কার্ড হচ্ছিল না তার।
এই সমস্যার কথা জানতে পেরে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেদের খরচে গাড়িতে করে ঝাড়খন্ডের রাঁচির সেন্ট্রাল আধার সেন্টারে নিয়ে যান ভোলানাথকে। রাঁচি আধার সেন্টার থেকে ভোলানাথের আধার কার্ড করে দেওয়া হয় চোখের রেটিনা স্ক্যানিং-এর সাহায্যে। প্রতিবন্ধী এই যুবকের আধার কার্ড করতে পেরে খুশি এই সংগঠনের সদস্যরা।
advertisement
advertisement
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য যাদু সাউ বলেন, “আমরা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। ভোলানাথ বাবুর আধার কার্ড না হওয়ার কথা জানতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। এরপর রাঁচি সেন্ট্রাল আধার সেন্টারে সঙ্গে যোগাযোগ করি। সমস্যার কথা তাদেরকে জানানো হয়। এরপর ভোলানাথ বাবুকে নিয়ে গিয়ে আধার কার্ডের ব্যবস্থা করা হয়। আমাদেরও ভীষণ ভাল লাগছে এই কাজ করতে পেরে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে ভোলানাথ সিং মুড়া বলেন, দীর্ঘদিন আধার কার্ড না হওয়ার কারণে তিনি সবকিছু থেকেই বঞ্চিত ছিলেন। অবশেষে আধার কার্ড হওয়ায় তিনি খুবই খুশি। দীর্ঘদিন আধার কার্ড না হওয়ার কারণে ব্যাঙ্কের কাজ, সরকারি দফতরের কাজ সহ যে কোনও বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হত ভোলা সিং মুড়া ও তার পরিবারকে। এতদিন পর আধার কার্ড পেয়ে খুশি ভোলা সিং মুড়া সহ তার পরিবারের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তারা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2025 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, আধার কার্ড হচ্ছে না! চিন্তা নেই, মিলবে এই উপায়ে, পেলেন বিশেষভাবে সক্ষম ভোলানাথ










