advertisement

Election Elephant 2026: রান্নাঘরে বিভীষিকা! আলিপুরদুয়ারের বনবাংলোয় ভোটকর্মীদের খাবার উড়িয়ে দিল দলছুট হাতির দল

Last Updated:
কয়েকদিন ধরে বন বাংলোর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা। কিন্তু কিছু করে উঠতে পারছিল না তারা।ভোট কর্মী ও অধিকারিকদের খাবার মজুতের গন্ধ পৌঁছতেই অ্যাকশন মোড চালু দাঁতাল হাতিদের।কেন্দ্রীয় বাহিনির জওয়ান থেকে শুরু করে বনকর্মী, কাউকেই পাত্তা না দিয়েই বন বাংলোর রান্না ঘরে চলল ভাঙচুর।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে:কয়েকদিন ধরে বন বাংলোর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা। কিন্তু কিছু করে উঠতে পারছিল না তারা।ভোট কর্মী ও অধিকারিকদের খাবার মজুতের গন্ধ পৌঁছতেই অ্যাকশন মোড চালু দাঁতাল হাতিদের।কেন্দ্রীয় বাহিনির জওয়ান থেকে শুরু করে বনকর্মী, কাউকেই পাত্তা না দিয়েই বন বাংলোর রান্না ঘরে চলল ভাঙচুর।
আলিপুরদুয়ার, অনন্যা দে: কয়েকদিন ধরে বন বাংলোর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা। কিন্তু কিছু করে উঠতে পারছিল না তারা। ভোট কর্মী ও অধিকারিকদের খাবার মজুতের গন্ধ পৌঁছতেই অ্যাকশন মোড চালু দাঁতাল হাতিদের। কেন্দ্রীয় বাহিনির জওয়ান থেকে শুরু করে বনকর্মী, কাউকেই পাত্তা না দিয়েই বনবাংলোর রান্না ঘরে চলল ভাঙচুর।
advertisement
2/5
রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রীতিমত সকলকে জানান দিয়ে দাঁতাল হাতিরা হাজির হয়ে যায় জয়ন্তী বন বাংলোর সামনে। বনবাংলোর রান্নাঘরের পাকা দেওয়াল ধসিয়ে দিয়ে সাবাড় করে তারা মজুত করা চাল,ডাল, আটা ও শাকসবজি। ঘটনায় তাজ্জব আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী বনবাংলোর কর্মীরা ।

3/5
এখানেই আস্তানা গেড়ে দিনভর ভোটের কাজ করছেন নির্বাচন কমিশনের দুই অবজারভার। তাঁদের জন্যই রান্না ঘরে মজুত ছিল নানা ধরনের খাবারের উপকরণ। ২০০২ সালে জয়ন্তীর কাঠের বাংলোটি পুড়ে যাওয়ার পর সেখানে একটি পাকা বাংলো তৈরি করে বন দফতর।

4/5
কিন্তু কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের ফরমানে ওই বাংলোটি আর বাণিজ্যিক ভাবে পর্যটকদের ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে নির্বাচন সংক্রান্ত কাজের সময় কিংবা বিশেষ সরকারি অতিথিরাই বাংলোটি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। সেই কারনে রান্নাঘরে আগের মত খাবার মজুত করা হয় না।

5/5
কিন্তু আলিপুরদুয়ার ও মাদারিহাট বিধানসভার দুই কেন্দ্রীয় অবজারভার সেখানে আস্তানা পাতায় তাঁদের জন্যে খাবার মজুত করা হয়েছিল রান্না ঘরে। যা নজর এড়ায়নি ওই দলছুট বুনো দাঁতালের।খাবারের সন্ধান পেয়ে দলছুট দুই হাতি হানা দেয় জয়ন্তী বনবাংলোর ওই রান্না ঘরে। চোখের নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেয় পাকা দেওয়াল। তারপর আপন খেলয়ালে মজুত খাবার সাবাড় করে মিলিয়ে যায় জঙ্গলের অন্ধকারে।যা দেখে হাত গুটিয়ে বসে থাকতে হয় কেন্দ্রীয় বাহিনির জওয়ান থেকে শুরু করে বনকর্মীদের।
কিন্তু আলিপুরদুয়ার ও মাদারিহাট বিধানসভার দুই কেন্দ্রীয় অবজারভার সেখানে আস্তানা পাতায় তাঁদের জন্যে খাবার মজুত করা হয়েছিল রান্না ঘরে। যা নজর এড়ায়নি ওই দলছুট বুনো দাঁতালের। খাবারের সন্ধান পেয়ে দলছুট দুই হাতি হানা দেয় জয়ন্তী বনবাংলোর ওই রান্না ঘরে। চোখের নিমেষে ভেঙে গুঁড়িয়ে দেয় পাকা দেওয়াল। তারপর আপন খেলয়ালে মজুত খাবার সাবাড় করে মিলিয়ে যায় জঙ্গলের অন্ধকারে।যা দেখে হাত গুটিয়ে বসে থাকতে হয় কেন্দ্রীয় বাহিনির জওয়ান থেকে শুরু করে বনকর্মীদের।
advertisement
advertisement
advertisement