Summer Special Trains: উত্তর-পূর্বে যাত্রা আরও সহজ! এপ্রিল থেকেই শুরু কলকাতা-ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেন, জানুন সময়সূচি
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Summer Special Trains: গ্রীষ্মকালীন ভিড় সামলাতে কলকাতা-ডিব্রুগড় রুটে বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল। মালদহ টাউন সহ একাধিক স্টপেজে থামবে এই ট্রেন। দেখে নিন সম্পূর্ণ সময়সূচি ও পরিষেবার বিস্তারিত
পাহাড় থেকে সমতল গ্রীষ্মকালে যাত্রীদের সুবিধার্থে এবারে বিশেষ ট্রেন পূর্ব রেলের। গ্রীষ্মকালীন ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ডিব্রুগড় থেকে কলকাতা এবং কলকাতা থেকে ডিব্রুগড় রুটে এই বিশেষ 'সামার স্পেশাল’ ট্রেন চলাচল করবে। যার গুরুত্বপূর্ণ স্টপেজ হিসেবে থাকছে মালদহ টাউন স্টেশন। ফলে মালদহ জেলার যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উভয় দিকেই মোট ৯টি ট্রিপে চলবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নাম্বার ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল প্রতি সোমবার ভোর ২টা ৩০ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে। একই দিনে ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে ৯টা ২০ মিনিটে ছেড়ে পরের দিন মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনটি চলবে ৬ এপ্রিল ২০২৬ থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত।
advertisement
অন্যদিকে ফেরার পথে, ট্রেন নাম্বার ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল প্রতি শনিবার ডিব্রুগড় থেকে বিকেল ৫টা নাগাদ ছাড়বে। পরের দিন রবিবার বিকেল ৫ টা নাগাদ মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছাবে। পরে ট্রেনটি তৃতীয় দিনে অর্থাৎ সোমবার রাত ১২টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছবে। এই পরিষেবা চলবে ৪ এপ্রিল ২০২৬ থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত।
advertisement
advertisement
রেলের তরফে জানান হয়েছে, এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে। যাত্রীরা পিআরএস কাউন্টার বা অনলাইনে টিকিট বুক করতে পারবেন। গ্রীষ্মকালীন অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)







