১ লাখ মার্জিনে জয়ের টার্গেট...! খড়্গপুরে আজ মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ, সঙ্গে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dilip Ghosh: খড়্গপুরে আজ মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে আজ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বেলা দশটা নাগাদ খড়গপুর রাম মন্দির থেকে পুজো দিয়ে মিছিল শুরু করবেন দিলীপ ঘোষ।
খড়্গপুর: আজ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্ষীয়ান হেভিওয়েট বিজেপি নেতা দিলীপ ঘোষের মনোনয়ন পেশ। বেলা দশটা নাগাদ খড়গপুর রাম মন্দির থেকে পুজো দিয়ে মিছিল শুরু করবেন দিলীপ ঘোষ। তারপর গোলবাজার হয়ে মিছিল পৌঁছবে খড়গপুর মহকুমা শাসকের দফতর। মনোনয়নে আজ সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
২০১৬ সালে এই খড়গপুর সদর কেন্দ্র থেকেই প্রথম বিজেপির বিধায়ক নির্বাচিত হন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের রামা প্রসাদ তিওয়ারিকে ২৭৩৬০ ভোটে হারিয়ে দেন তিনি। তবে ২০১৯-এ দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে এই কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির। যদিও একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি ফের জয়ী হয় এই কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: ফ্রিজারে বরফের পাহাড়…? এই ‘১০ মিনিটের’ তুক শিখে নিন, নিমেষে গলিয়ে দেবে ইটের মতো শক্ত বরফ!
advertisement
তবে দিলীপ ঘোষের কাছে এই কেন্দ্রে লড়াই এবার প্রেস্টিজ ফাইট। নাম ঘোষণা হওয়ার পরেই নিজস্ব ঢঙে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি হুংকার দিয়েছিলেন,”দিলীপ ঘোষ খড়গপুর সদরের মোট আড়াই লক্ষ ভোটারের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট নিজের ঝুলিতে নিয়ে এক লক্ষ মার্জিনে জিতবেন। সেটাই তাঁর এবারের লক্ষ্য। ফলাফল কী হয় তার উত্তর সময় দেবে তবে মনোনয়ন ঘিরে উন্মাদনা তুঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের।
advertisement
এর আগে গত সোমবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অমিত শাহ। রীতিমতো রোড শো করে মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় দিয়ে বিজেপির মিছিল যায় সেদিন। এবার দিলীপ ঘোষের মনোনয়ন পেশ নিয়ে চরম উৎসাহ দেখা যাচ্ছে খড়্গপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 10:28 AM IST









