advertisement

ভোটারদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত! ৪,৬৬০ নতুন বুথ ও ৩২১ কেন্দ্র স্থানান্তরে অনুমোদন নির্বাচন কমিশনের

Last Updated:

রাজ্যে ভোটার সুবিধায় নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ! ৪৬৬০টি নতুন সহযোগী বুথ ও ৩২১টি কেন্দ্র স্থানান্তরের অনুমোদন, মোট বুথ এখন ৮৫৩৭৯, ভিড় ও অপেক্ষা কমবে আশা প্রশাসনের।

News18
News18
ভোটারদের সুবিধা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যে নতুন করে ৪,৬৬০টি সহযোগী বুথ (অক্সিলিয়ারি বুথ) তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সুষ্ঠু ও দ্রুত করা যায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব বুথে ভোটারের সংখ্যা ১,২০০-র বেশি, সেইসব জায়গায় ভিড় কমাতে এবং ভোটদানে সুবিধা দিতে এই অতিরিক্ত বুথ তৈরি করা হবে।
শুধু নতুন বুথ তৈরি নয়, ভোটারদের সুবিধার্থে ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরেরও অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, যেসব বুথের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা বা অসুবিধার অভিযোগ ছিল, সেগুলিকেই চিহ্নিত করে নতুন উপযুক্ত জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভোটারদের যাতায়াতে সুবিধা হয়।
advertisement
advertisement
এই সিদ্ধান্তের ফলে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৩৭৯। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও মসৃণ হবে এবং ভোটারদের লাইনে দাঁড়ানোর সময়ও অনেকটাই কমবে বলে আশা প্রশাসনের।
advertisement
নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, দ্রুত এই নতুন বুথ তৈরি এবং কেন্দ্র স্থানান্তরের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসনিক স্তরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটারদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত! ৪,৬৬০ নতুন বুথ ও ৩২১ কেন্দ্র স্থানান্তরে অনুমোদন নির্বাচন কমিশনের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement