advertisement

রাতে মাঝ রাস্তায় শশী থারুরের কনভয় আটকে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১

Last Updated:

কেরলের মালাপ্পুরমে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে শশী থারুরের কনভয়ে হামলার অভিযোগ। নিরাপত্তারক্ষী আক্রান্ত, একজন আটক, তদন্ত শুরু করেছে পুলিশ

শশী থারুরের কনভয়ে হামলা! আক্রান্ত নিরাপত্তারক্ষী
শশী থারুরের কনভয়ে হামলা! আক্রান্ত নিরাপত্তারক্ষী
মালাপ্পুরম: শুক্রবার সন্ধ্যায় কেরলের মালাপ্পুরম জেলায় কংগ্রেস সাংসদ শশী থারুরের টিমের সঙ্গে যুক্ত দু’জনকে নাকি হামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ওয়ান্দুরের থিরুভালি এলাকায় চেল্লিথোডে ব্রিজের কাছে, সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ। থারুর কংগ্রেস নেতা এপি অনিলকুমারের নির্বাচনী প্রচার সভায় যোগ দিতে যাচ্ছিলেন, সেই সময় তাঁর কনভয় ব্রিজের কাছে আটকে দেওয়া হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দুটি গাড়িতে করে এসে সাংসদের গাড়ির রাস্তা আটকে দেয়। তখন নিরাপত্তারক্ষী রাস্তা পরিষ্কার করার চেষ্টা করলে তাঁকে এবং চালককে নাকি আক্রমণ করা হয় বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভোটের মুখে কড়া নজরদারি, ২০২৫–২৬ অর্থবছরে নজির গড়ল আরপিএফ
ঘটনার সময় পাঁচজনের একটি দল থারুরের নিরাপত্তারক্ষী ও চালকের ওপর হামলা চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
advertisement
পুলিশ আরও জানিয়েছে, রাস্তাটি সরু হওয়ায় নিরাপত্তারক্ষী সামনে থাকা গাড়িটিকে এগিয়ে যেতে বলেছিলেন, যাতে সাংসদের কনভয় সহজে যেতে পারে।
থারুরের নিরাপত্তারক্ষী রথীশ কে পি-র অভিযোগের ভিত্তিতে ওয়ান্দুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
আরও পড়ুন: ‘ভুল করেও এখানে কংগ্রেস কোথাও জিতে গেলে কিন্তু আবার অশান্তি ডেকে আনবে…!’ অসমে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ অমিত শাহের
পরে থারুর জানান, তিনি এই ঘটনায় অক্ষত রয়েছেন এবং তাঁর নিরাপত্তারক্ষীও সুরক্ষিত আছেন। X হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে কংগ্রেস সাংসদ বলেন, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যে সমস্ত বার্তা ও ফোন পেয়েছেন, তাতে তিনি “গভীরভাবে স্পর্শিত” হয়েছেন।
advertisement
advertisement
তিনি লেখেন, “গত রাতের ঘটনায় আমার নিরাপত্তারক্ষীর উপর হামলা হওয়ায় যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সব বার্তা ও ফোনে আমি সত্যিই আপ্লুত। তিনি ভাল আছেন, আমিও অক্ষত। সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আমরা নির্ভয়ে গতকাল আরও দুটি অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং আমাদের কর্মসূচি স্বাভাবিকভাবেই চলছে।”
উল্লেখ্য, কেরলে ৯ এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাতে মাঝ রাস্তায় শশী থারুরের কনভয় আটকে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement