advertisement

MI vs DC: হঠাৎ কেন মুম্বই একাদশের বাইরে হার্দিক পান্ডিয়া? জানা গেল আসল কারণ

Last Updated:

MI vs DC: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ষষ্ঠবার আইপিএল জয় করতে মরিয়া মুম্বই। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না।

Hardik Pandya
Hardik Pandya
কেকেআর হারিয়ে জয় দিয়ে আইপিএল ২০২৬ মরশুম শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ষষ্ঠবার আইপিএল জয় করতে মরিয়া মুম্বই। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। অসুস্থতার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, যা ম্যাচের আগে মুম্বই শিবিরে কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
হার্দিকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসের সময় সূর্যকুমার জানান, হার্দিক অসুস্থ থাকায় তিনি খেলতে পারছেন না এবং সেই কারণেই তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মুম্বই ইন্ডিয়ান্সও এক বিবৃতিতে একই কথা জানিয়ে দেয়।
সূর্যকুমারের জন্য এটি নতুন কিছু নয়। এর আগেও তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমবার তিনি অধিনায়কত্ব করেন। এছাড়া ২০২৫ সালেও হার্দিক নিষিদ্ধ থাকায় এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ফলে এই ম্যাচেও তার ওপর ভরসা রাখে দল।
advertisement
advertisement
এই ম্যাচে হার্দিক ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ছিলেন না। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট এবং আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার কৌশলগত কারণে বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। সব মিলিয়ে একাধিক পরিবর্তন সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে ভালো পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, মিচেল স্যান্টনার, করবিন বশ, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জসপ্রীত বুমরাহ।
advertisement
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: কেএল রাহুল (উইকেটকিপার), পাথুম নিশাঙ্কা, নীতিশ রানা, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, বিপ্রজ নিগম, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন ও মুকেশ কুমার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs DC: হঠাৎ কেন মুম্বই একাদশের বাইরে হার্দিক পান্ডিয়া? জানা গেল আসল কারণ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement