Moffakerul Islam Kaliachak incident: মোথাবাড়ি-কাণ্ডে NIA-র নজরে 'মাস্টারমাইন্ড' মোফাক্কেরুলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Moffakerul Islam Kaliachak incident: এনআইএ-এর স্ক্যানারে রয়েছে ব্রেন অফ বেঙ্গল নামে আরও একটা পেজ এবং ওই দিন একাধিক পেজ থেকে লাইভ টেলিকাস্ট হয়েছিল, সেগুলোর খোঁজ চলছে। নজরে সোশ্যাল মিডিয়াতে মোফাক্কেরুল ইসলামের ইউটিউব এবং ফেসবুকের কার্যকলাপও।
কালিয়াচক: এনআইএ-র নজরে সোশ্যাল মিডিয়াতে মোফাক্কেরুল ইসলামের ফেসবুকের কার্যকলাপ। তদন্তে সোশ্যাল মিডিয়া নজরে ধৃত মোফাক্কেরুল ইসলামের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। খতিয়ে দেখা হচ্ছে এই পেজগুলোর কন্টেন্ট।
এনআইএ এর স্ক্যানারে রয়েছে ব্রেন অফ বেঙ্গল নামে আরও একটা পেজ এবং ওই দিন একাধিক পেজ থেকে লাইভ টেলিকাস্ট হয়েছিল, সেগুলোর খোঁজ চলছে। ঘটনার আগে ও পরে একাধিক ভিডিও একাধিক পেজে লাইভ ও শ্যেয়ার করা হয়েছে। যা খতিয়ে দেখছে এনআইএ। কে কী ধরনের বক্তব্য রেখেছে? কারা কী ভাবে জমায়েত সংগঠিত করেছেন, অনুসন্ধানে এনআইএ। এই ঘটনায় আন্দোলনের নেতৃত্বে কারা ছিল? সেটা নিয়েও খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!
মালদহ কালিয়াচক মোথাবাড়ি ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের নয়া কীর্তি প্রকাশ্যে। নিউ টাউন তারুলিয়া এলাকায় ২০১৪ সালে প্রথম ভাড়া আসে এই মোফাক্কেরুল ইসলাম। সূত্রের খবর, যে বাড়িটিতে থাকতে শুরু করে সে সেই বাড়ির মালিক ছিলেন সত্যিয়া জাদেজা এবং বাসন্তী জাদেজা। জানা যাচ্ছে তাঁরা একটি বিরল রোগে ২০১৪ সালে মারা যাওয়ার পরে সেই বাড়ি ভাড়া দেয় বাসন্তী জাদেজার মা পূর্ণিমা জাদেজা এবং ভাই সোমনাথ বিশ্বাস।
advertisement
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
সূত্রের খবর, ভাড়া দেওয়ার কয়েক মাসের মধ্যেই বর্তমান সেই সময়ে যারা বাড়ির মালিক ছিলেন তাদেরকেই বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয় গোটা বাড়ি দখল করে নেয় মোফাক্কেরুল ইসলাম। কখনও কোর্টের ভয় কখনও প্রশাসনিক ভয় আবার কখনও প্রাণনাশের হুমকি দেওয়া হত। সবাইকে নাকি বাড়ি থেকে জোর করে বের করে দেয় এই মোফাক্কেরুল ইসলাম।
advertisement
বর্তমানে যাঁরা বাড়ির মালিক তাঁরা কোনও প্রকারে টোটো চালিয়ে নিজেদের রুটি রোজগার করে দিন কাটাচ্ছেন তাঁরা। অভিযোগ, মোফাক্কেরুল ইসলামের ভয়ে সেই বাড়ি ছেড়ে দেয় তাঁরা। দের কাঠা জমির উপরে তিনতলা বাড়ি, গোটা বাড়ি ইতিমধ্যেই দখল করে নিয়েছে মোফাক্কেরুল ইসলাম।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 3:51 PM IST










