advertisement

Maynaguri BJP Candidate: মনোনয়ন জমা দিলেন নাছোড় বিধায়ক, খবর পেয়ে হাজির আর এক নেতাও! ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কে? বিভ্রান্ত কর্মীরাই

Last Updated:

দুই নেতার দলের প্রতীক নিয়ে এই টানাপোড়েনে স্থানীয় বিজেপি নেতাকর্মীরাও বিভ্রান্ত৷ তাঁদের দাবি, আসল প্রার্থী কে, তা দ্রুত ঘোষণা করে স্পষ্ট করে দিক দল৷

ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ডালিম রায় এবং বর্তমান বিধায়ক কৌশিক রায়৷
ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ডালিম রায় এবং বর্তমান বিধায়ক কৌশিক রায়৷
প্রথমে টিকিট দিয়েও নাম বাতিল করেছে দল৷ কিন্তু তা মানতে নারাজ ময়নাগুড়ির বিজেপি বিধায়ক৷ এ দিন সকাল সকাল মনোনয়ন জমা দিতেও হাজির হলেন তিনি৷ আর সেই খবর পেয়ে তড়িঘড়ি মনোনয়ন জমা দিতে হাজির হলেন ময়নাগুড়ির এবারের বিজেপি প্রার্থীও৷ শেষ পর্যন্ত দু জনেই বিজেপি-র প্রার্থী হিসেবেই এ দিন মনোনয়ন জমা দিয়েছেন৷
বিজেপি এখনও পর্যন্ত চার দফায় পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ দলের দ্বিতীয় প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক কৌশিক রায়ের নামই ঘোষণা করা হয়৷ কিন্তু চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের দিন আবার জানানো হয়, ময়নাগুড়িতে দলের প্রার্থী হচ্ছেন ডালিম রায়৷
যদিও বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের দাবি, এবারেও ময়নাগুড়ি কেন্দ্র থেকে তিনিই দলের প্রার্থী৷ এ দিন সকালে জলপাইগুড়িতে জেলাশাসকের দফতরে এসে বিজেপি প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দেন তিনি৷
advertisement
advertisement
কৌশিক রায় মনোনয়ন জমা করতে এসেছেন, সেই খবর পৌঁছয় বিজেপি-র চতু্র্থ প্রার্থী তালিকায় নাম থাকা ডালিম রায়ের কাছে৷ খবর পেয়েই তিনিও তড়িঘড়ি করে এসে মনোনয়ন জমা দেন৷ দু জনেই নিজেকে ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে দাবি করেছেন৷ যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা বিজেপি নেতৃত্ব৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Maynaguri BJP Candidate: মনোনয়ন জমা দিলেন নাছোড় বিধায়ক, খবর পেয়ে হাজির আর এক নেতাও! ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কে? বিভ্রান্ত কর্মীরাই
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement