advertisement

LPG Cylinder Stolen: সোনাদানা- টাকা-পয়সা নয়, এনার্জি লকডাউনের ভয়ে ২ টি সিলিন্ডার নিয়ে পালাল চোর

Last Updated:

North 24 Parganas News: সোনা রুপো নয়, গ্যাসেই এখন চোরের নজর! ফাঁকা বাড়ি থেকে উধাও দু’টি ভর্তি সিলিন্ডার

চোর চুরি করে নিল ২ টি গ্যাস সিলিন্ডার Photo- Representative (Meta AI)
চোর চুরি করে নিল ২ টি গ্যাস সিলিন্ডার Photo- Representative (Meta AI)
উত্তর ২৪ পরগণা: গ্যাসেই এখন চোরের নজর! ফাঁকা বাড়ি থেকে উধাও দু’টি ভরা সিলিন্ডার। টাকা, সোনার গয়না বা অন্য কোনও মূল্যবান সামগ্রী নয়—চোরের নিশানায় এবার রান্নার গ্যাস। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি হয়ে গেল গ্যাস ভর্তি দুটি সিলিন্ডার। বাজারে গ্যাসের সংকট এবং চাহিদা বেড়ে যাওয়ার জেরেই কি এই ধরনের চুরির ঘটনা ঘটছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার বিশপুর এলাকায়।
স্থানীয় বাসিন্দা বিমল পোড়ের বাড়িতে এই চুরির ঘটনা সামনে এসেছে। তিনি ও তার পরিবার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়ি ফাঁকা থাকলেও পাশেই আত্মীয়-স্বজন থাকার কারণে তারাই বাড়িটির দেখাশোনা করতেন।
advertisement
advertisement
রান্নাঘরে রাখা দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও।
রান্নাঘরে রাখা দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও।
এদিন হঠাৎই রান্নাঘরের দরজা ভাঙা অবস্থায় চোখে পড়ে। দ্রুত ভিতরে ঢুকে দেখা যায়, রান্নাঘরে রাখা দুটি গ্যাস ভর্তি সিলিন্ডার উধাও। ঘটনায় হতবাক হয়ে পড়েন সকলে। আশ্চর্যের বিষয়, বাড়ির অন্য কোথাও কোনও ভাঙচুর বা চুরির চিহ্ন নেই, এমনকি অন্য কোনও দামি জিনিসেও হাত দেয়নি চোর। শুধু গ্যাস সিলিন্ডার নিয়েই পালিয়েছে বলে অভিযোগ।
advertisement
এদিকে, সাম্প্রতিক সময়ে বাজারে রান্নার গ্যাসের অভাব এবং ‘এনার্জি লকডাউন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা জল্পনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। অনেকেই মনে করছেন, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে চোরচক্র। নিত্যপ্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার এখন যেন সোনার থেকেও মূল্যবান হয়ে উঠেছে—আর সেই কারণেই কি চোরের নজর পড়ছে এই জিনিসের উপর? এই প্রশ্নই এখন ঘুরছে এলাকা জুড়ে।
advertisement
Julfikar Molla
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
LPG Cylinder Stolen: সোনাদানা- টাকা-পয়সা নয়, এনার্জি লকডাউনের ভয়ে ২ টি সিলিন্ডার নিয়ে পালাল চোর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement