Petrol Price Slash: জনমতের চাপ রাতারাতি পেট্রোলের দাম ৮০ টাকা কমাল পাকিস্তান, ১ মাস সরকারি বাস ফ্রি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Petrol Price Slash: ইরান-ইজরায়েল-আমেরিকা পরিস্থিতির কারণে বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের দামে ব্যাপক বৃদ্ধি এই প্রেক্ষিতেই পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল দাম৷
কলকাতা: জনমতের চাপে এক রাতে ৮০ টাকা দাম কমে গেল পেট্রোলের৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার (৩ এপ্রিল) প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা কমানোর ঘোষণা করেছেন,এই এতটা দাম হ্রাসের ফলে দাম হয়েছে ৩৭৮ টাকা প্রতি লিটার হয়েছে। সরকার পেট্রোলিয়াম শুল্ক সমন্বয়ের মাধ্যমে এই মূল্যহ্রাসের প্রভাব বহন করবে।
মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জন্য বিশ্বব্যাপী তেলের মূল্যবৃদ্ধির কারণে ইসলামাবাদ জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ানোর ঠিক একদিন পরেই এই পদক্ষেপটি নিতে বাধ্য হল পাক সরকার। এদিকে ডিজেলের দাম ৫৪.৯% বেড়ে প্রতি লিটারে ৫২০.৩৫ টাকা এবং পেট্রোলের দাম ৪২.৭% বেড়ে প্রতি লিটারে ৪৫৮.৪০ টাকা হয়েছিল।
#BreakingNews | Pakistan cuts petrol prices by ₹80/litre. Shehbaz Sharif announces relief, bringing fuel down from ₹458 to ₹378 per litre starting midnight following massive public backlash@kaidensharmaa shares more information#Exclusive story by @manojkumargupta… pic.twitter.com/JGkZnvsmeV
— News18 (@CNNnews18) April 4, 2026
advertisement
advertisement
আরও পড়ুন – Gold Jewellery vs Gold Coins: কোনটি কেনা সবচেয়ে বেশি বুদ্ধির, সোনা কেনার একটা গোপন টিপস ৯০% মানুষ জানেন না
অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এই মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দাম বাড়ানোটা অনিবার্য ছিল।” আঞ্চলিক সংঘাতজনিত বৈশ্বিক তেল বাজারের অস্থিরতার কারণে গত মাসে জ্বালানির দাম প্রায় ২০ শতাংশ বেড়ে যাওয়ার পর এই মূল্য সংশোধন করা হলো।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 3:20 PM IST










