advertisement

চোপড়ায় CPIM প্রার্থীর অন্য প্রচার...! ভোটারদের সামনে গিয়ে 'ভোট' নয়, কি চাইলেন জানেন এই নেতা?

Last Updated:
CPIM: চোপড়ায় অবাক করলেন সিপিআইএম প্রার্থী মকলেশ্বর রহমান। ভোটের প্রচারে বেরিয়ে জাকজমক নয় চোখ টানলেন অন্য ভাবে! কী এমন করলেন তিনি?
1/7
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : চোপড়া বিধানসভা কেন্দ্রের রাজনীতির চেনা ছবির মাঝেই ধরা পড়ল এক ভিন্ন দৃশ্য। যেখানে ভোট মানেই উপহারের ছড়াছড়ি বা টাকার পাহাড়ের অভিযোগ ওঠে, ঠিক সেখানেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মকলেশ্বর রহমান নেমেছেন এক অন্য পথে। তিনি সাধারণ মানুষের কাছ থেকে ১০-২০ টাকা চেয়ে নিয়েই চালাচ্ছেন নিজের নির্বাচনী লড়াই।
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : চোপড়া বিধানসভা কেন্দ্রের রাজনীতির চেনা ছবির মাঝেই ধরা পড়ল এক ভিন্ন দৃশ্য। যেখানে ভোট মানেই উপহারের ছড়াছড়ি বা টাকার পাহাড়ের অভিযোগ ওঠে, ঠিক সেখানেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মকলেশ্বর রহমান নেমেছেন এক অন্য পথে। তিনি সাধারণ মানুষের কাছ থেকে ১০-২০ টাকা চেয়ে নিয়েই চালাচ্ছেন নিজের নির্বাচনী লড়াই।
advertisement
2/7
বৃহস্পতিবার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বের হন তিনি। তবে এই প্রচার ছিল একেবারেই আলাদা। কোনো বিলাসবহুল আয়োজন নয়, ছিল শুধুই সাধারণ মানুষের কাছে আন্তরিক আবেদন। তিনি ভোটারদের কাছে শুধু ভোটই চাননি, চেয়েছেন লড়াই চালানোর জন্য আর্থিক সাহায্যও। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বৃহস্পতিবার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে বের হন তিনি। তবে এই প্রচার ছিল একেবারেই আলাদা। কোনো বিলাসবহুল আয়োজন নয়, ছিল শুধুই সাধারণ মানুষের কাছে আন্তরিক আবেদন। তিনি ভোটারদের কাছে শুধু ভোটই চাননি, চেয়েছেন লড়াই চালানোর জন্য আর্থিক সাহায্যও।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/7
দোকানদার থেকে শুরু করে সাধারণ পথচারী, সবাই স্বতঃস্ফূর্তভাবে তাঁর হাতে তুলে দিয়েছেন ১০, ২০ বা ৫০ টাকা। মানুষের এই ছোট ছোট অনুদানই এখন তাঁর নির্বাচনী প্রচারের প্রধান সম্বল। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
দোকানদার থেকে শুরু করে সাধারণ পথচারী, সবাই স্বতঃস্ফূর্তভাবে তাঁর হাতে তুলে দিয়েছেন ১০, ২০ বা ৫০ টাকা। মানুষের এই ছোট ছোট অনুদানই এখন তাঁর নির্বাচনী প্রচারের প্রধান সম্বল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/7
নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে তিনি তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, তাঁদের দল সাধারণ মানুষের টাকা দিয়েই রাজনীতি করে, কোনো পুঁজিপতি বা কর্পোরেট সংস্থার কাছে মাথা নত করে না। মানুষের দেওয়া ১০ টাকা হোক বা ১০০ টাকা সেই অর্থেই তাঁদের লড়াই চলবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে তিনি তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, তাঁদের দল সাধারণ মানুষের টাকা দিয়েই রাজনীতি করে, কোনো পুঁজিপতি বা কর্পোরেট সংস্থার কাছে মাথা নত করে না। মানুষের দেওয়া ১০ টাকা হোক বা ১০০ টাকা সেই অর্থেই তাঁদের লড়াই চলবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/7
তিনি তৃণমূলের বিরুদ্ধে অত্যাচার এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তোলেন। তার দাবি, মানুষ এখন বিকল্প খুঁজছে এবং বামপন্থীদের সমর্থন দিচ্ছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তিনি তৃণমূলের বিরুদ্ধে অত্যাচার এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তোলেন। তার দাবি, মানুষ এখন বিকল্প খুঁজছে এবং বামপন্থীদের সমর্থন দিচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/7
দলের অন্যান্য নেতারাও এই প্রচার কৌশলকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। ইলেক্টরাল বন্ড বিতর্কের প্রসঙ্গ টেনে দাবি করেন, বড় দলগুলো যখন কর্পোরেটদের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, তখন বামেরা মেহনতি মানুষের কাছে যাচ্ছে। তাদের কাছে কোনো বেআইনি বা কালো টাকা নেই মানুষের কষ্টে উপার্জিত অর্থই তাঁদের লড়াইয়ের ভিত্তি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
দলের অন্যান্য নেতারাও এই প্রচার কৌশলকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। ইলেক্টরাল বন্ড বিতর্কের প্রসঙ্গ টেনে দাবি করেন, বড় দলগুলো যখন কর্পোরেটদের কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, তখন বামেরা মেহনতি মানুষের কাছে যাচ্ছে। তাদের কাছে কোনো বেআইনি বা কালো টাকা নেই মানুষের কষ্টে উপার্জিত অর্থই তাঁদের লড়াইয়ের ভিত্তি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
7/7
রাজ্য রাজনীতিতে যখন টাকার জোরে ভোট কেনার অভিযোগ নিয়ে চর্চা চলছে, তখন চোপড়ার এই গণ অর্থ সংগ্রহ এক আলাদা বার্তা তুলে ধরছে। এখন প্রশ্ন উঠছে, বড় পুঁজিপতিদের সাহায্য ছাড়া কি আধুনিক নির্বাচনে জেতা সম্ভব, নাকি সাধারণ মানুষের এই ক্ষুদ্র অনুদানই ভবিষ্যতের রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে? ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
রাজ্য রাজনীতিতে যখন টাকার জোরে ভোট কেনার অভিযোগ নিয়ে চর্চা চলছে, তখন চোপড়ার এই গণ অর্থ সংগ্রহ এক আলাদা বার্তা তুলে ধরছে। এখন প্রশ্ন উঠছে, বড় পুঁজিপতিদের সাহায্য ছাড়া কি আধুনিক নির্বাচনে জেতা সম্ভব, নাকি সাধারণ মানুষের এই ক্ষুদ্র অনুদানই ভবিষ্যতের রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে?ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement