advertisement

‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার

Last Updated:

Leander Paes in Kolkata: কলকাতায় শনিবার সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার পেজ বলেন, ‘‘আমার জন্ম কলকাতায়, এটা আমার মাতৃভূমি ৷ টেনিসে আমার শুরু কলকাতার সাউথ ক্লাবে ৷ পড়াশুনো লা মার্টিনিয়ার স্কুলে ৷ খেলাধূলা কলকাতার ময়দানে ৷ সব খেলা শেখা আমার এই কলকাতা শহরেই ৷ কলকাতার ক্রীড়া ইতিহাসও অনেক ৷’’

Rapid Read
লিয়েন্ডার বলেন, ‘‘আমার জন্ম কলকাতায়, এটা আমার মাতৃভূমি’’ (File Photo/PTI)
লিয়েন্ডার বলেন, ‘‘আমার জন্ম কলকাতায়, এটা আমার মাতৃভূমি’’ (File Photo/PTI)
কলকাতা: সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন কয়েকদিন আগেই। আসন্ন ভোটে তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে রয়েছে অবশ্য জল্পনা। কলকাতায় শনিবার সাংবাদিক বৈঠকে লিয়েন্ডার পেজ বলেন, ‘‘আমার জন্ম কলকাতায়, এটা আমার মাতৃভূমি ৷ টেনিসে আমার শুরু কলকাতার সাউথ ক্লাবে ৷ পড়াশুনো লা মার্টিনিয়ার স্কুলে ৷ খেলাধূলা কলকাতার ময়দানে ৷ সব খেলা শেখা আমার এই কলকাতা শহরেই ৷ কলকাতার ক্রীড়া ইতিহাসও অনেক ৷’’
তিনি আরও বলেন, ‘‘বাংলায় টেনিসের কোনও আলাদা স্টেডিয়াম নেই ৷ এখানে একটাও ইন্ডোর টেনিস কোর্ট নেই ৷ এত গরম, বর্ষায় এখানকার বাচ্চারা খেলতে পারে না ৷ ১৯০০ সালে নরম্যান প্রিচার্ড এখানে জন্মায় ৷ কলকাতা থেকে এখনও পর্যন্ত মাত্র ৪ জন অলিম্পিক্স মেডেল পেয়েছে ৷ ১০০ বছরে মাত্র চারজনের পদক ৷ কোনও পরিকাঠামো উন্নত করা হয়নি ৷ নরেন্দ্র মোদি আমাকে দিল্লিতে ডাকেন ৷ ওঁকে ধন্যবাদ জানাই, একজন বাংলার ছেলেকে কতটা আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন ৷ আমি জানাই, বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না ৷ এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে ৷ বাংলায় ক্রীড়া শিক্ষা, পরিকাঠামো ভাল করে করতে হবে ৷’’
advertisement
advertisement
লিয়েন্ডারের কথায়, ‘‘আমাকে ৭টি ভিশন দিয়েছেন মোদি ৷ ওনার ভিশন হল ক্রীড়া জগতের উন্নতি ৷ বাংলার ছেলেকে সুযোগ দিয়েছেন দেশের সেবা করার ৷ ক্রীড়া ও যুবদের উন্নতির লক্ষ্য দিয়েছেন ৷ আগামীদিনে চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ও আমার টিম এগবো এই কাজে ৷ দেশকে ‘সুপার পাওয়ার’ করব ৷ ক্রীড়া ও যুবদের উন্নতিতে মোদি আমাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ ২০৩৬ সালে দেশ এক অন্য ফল করবে ৷ রাজনীতির এই খেলা আমার কাছে নতুন ৷ আমি সততার সঙ্গে সেই কাজ করব ৷ আমি কারওর জন্য খারাপ কিছু বলব না ৷ ২০ বছরের মধ্যে ২৫০ মিলিয়ন বাচ্চার ভবিষ্যত বানাবো ৷ জাতীয় দলের হয়ে কাজ করব ৷ যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, তখন আমার কষ্ট হয় ৷ আমি আদ্যন্ত বাঙালি ৷ হ্যাঁ, আমি সৌরভ গঙ্গোপাধ্যায় নই ৷ আমার বাবা পর্তুগিজ ছিলেন ৷ তবে সে তো এই দেশের মানুষই ৷ আমি তো এই দেশের মানুষ, আমি দেশের যুবাদের সেবা করার জন্য এসেছি ৷ বাংলায় হোক বা অন্য রাজ্যে হোক, সর্বত্র এই কাজ করব ৷’’
advertisement
এর পাশাপাশি মেসির ইভেন্টের বিতর্ক নিয়েও মুখ খুললেন লিয়েন্ডার ৷ বললেন, ‘‘মেসি বাংলায় আসার পর তাঁকে কতটা অসম্মান করা হয়েছে ৷ এটা যদি সৌরভ বা স্নেহাশিস আয়োজন করত, এটা কোনওদিন হতো না ৷ কোনও খেলার জগতের লোক যদি এটা সংগঠিত করতো, তবে হত না ৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement