‘আমরা UCC আনব, চার বার বিয়ে করার সুযোগ পাবে না অনুপ্রবেশকারীরা!’ অসমে বড় ঘোষণা অমিত শাহের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অমিত শাহ বলেন, “অসমে আমাদের পাঁচ বছর দিন, আমরা রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করব এবং সবাইকে ফেরত পাঠাবো। অভিন্ন দেওয়ানি বিধিতে নিশ্চিত করা হবে যে অনুপ্রবেশকারীরা যাতে চার বার বিয়ে করতে না পারে।”
গুয়াহাটি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে Uniform Civil Code (UCC) থেকে অবৈধ অভিবাসন পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন। অমিত শাহ কংগ্রেস এবং রাহুল গান্ধির দিকে কড়া আক্রমণ করেন ৷ অভিযোগ করেন যে আগের সরকারগুলি রাজ্যে অনুপ্রবেশকারীদের অনুমতি দিয়েছিল। তিনি বলেন যে বিজেপি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। UCC নিয়ে উদ্বেগ পরিষ্কার করে অমিত শাহ আশ্বস্ত করেন যে অসমের আদিবাসী সম্প্রদায়গুলির উপর কোনও প্রভাব পড়বে না ৷ এবং বিজেপি আবার ক্ষমতায় এলে কী প্রতিশ্রুতি ও নীতি নেওয়া হবে, তাও তুলে ধরেন তিনি।
দেশের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। অসম দ্বিতীয় রাজ্য হতে চলেছে? এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের গোয়ালপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করবে যে অনুপ্রবেশকারীরা যাতে চারবার বিয়ে করতে না পারে।
advertisement
advertisement
ভোটের আগে Assam-এ UCC নিয়ে বড় বার্তা Amit Shah-এর#News18Bangla #AmitShah #Assam pic.twitter.com/jpnmfrYSNx
— News18 Bangla (@News18Bengali) April 3, 2026
এ দিন নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আদিবাসী উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি করেছেন। বিজেপি আবার ক্ষমতায় ফিরলেই তা কার্যকর হবে।
advertisement
অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপির কঠোর অবস্থান স্পষ্ট করে অমিত শাহ বলেন যে ভোট দিয়ে বিজেপিকে যদি ফের ক্ষমতায় আনা হয়, তাহলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “অসমে আমাদের ৫ বছর দিন, আমরা রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করব এবং সবাইকে ফেরত পাঠাবো। অভিন্ন দেওয়ানি বিধিতে নিশ্চিত করা হবে যে অনুপ্রবেশকারীরা যাতে চার বার বিয়ে করতে না পারে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Guwahati [Gauhati],Kamrup Metropolitan,Assam
First Published :
Apr 04, 2026 5:48 AM IST







