advertisement

Elephant Attack: ভাঙল গাড়ি, দলছুট দাঁতালের তাণ্ডবে ঘুম ছুটল গোটা আরামবাগের! তারপরের পরিণতি আরও মারাত্মক...

Last Updated:

Elephant Attack: বনদফতর সূত্রে খবর, হাতিটিকে সম্ভবত উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।

হাতির হানা, প্রতীকী ছবি
হাতির হানা, প্রতীকী ছবি
বাপন সাঁতরা, আরামবাগ: একদিন পর অবশেষে দলছুট দাঁতালকে আয়ত্তে আনতে সক্ষম হল বনদফতর। তবে ব্যবহার করতে হল ঘুমপাড়ানো গুলি।
শনিবার আরামবাগের জনবহুল এলাকায় তান্ডবের পর কোনওরকমে হাতিটিকে গোঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল বনদফতর, যাতে বাঁকুড়া অথবা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গলে ফেরানো যায়।সন্ধ্যায় পরিকল্পনা মতো কাজ হলেও রাতে ফের নদী পেরিয়ে আরামবাগে ও সকালে হুগলি জেলার সীমানা পেরিয়ে বর্ধমানের উচালনে ঢুকে পরে হাতিটি। সেখানেই তাকে ঘুম পাড়ানো গুলি দেওয়া হয়। এলাকায় ছিলেন আরামবাগ ও বর্ধমান রেঞ্জের আধিকারিকেরা। ছিল পুলিশ-প্রসাশন৷
advertisement
advertisement
 আরামবাগ শহরে তান্ডব চালানের পর রবিবার সকালে হাতিটি ঢুকে পড়ে রায়নার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাতিটি আরামবাগে ঢোকে, রীতিমতো তান্ডব চালায়।  বেশ কয়েকটি গাড়িও ভেঙে দেয় হাতিটি। বনদফতর গতকাল রাতে অভিযান চালিয়ে হাতিটিকে গড়বেতা জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করলেও রাতে হাতিটি ফের ফিরে আসে। বনদফতর সূত্রে খবর, হাতিটিকে সম্ভবত উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: ভাঙল গাড়ি, দলছুট দাঁতালের তাণ্ডবে ঘুম ছুটল গোটা আরামবাগের! তারপরের পরিণতি আরও মারাত্মক...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement